A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি সুউচ্চ অফিস…’ ঢাকা বোর্ড ২০১৭ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি সুউচ্চ অফিস বিল্ডিং-এ আরোহীসহ সর্বোচ্চ 400kg ভরের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট দুইতলা হতে সাততলার মধ্যে ওঠা- নামা করে। বিল্ডিংটির প্রতিটি ফ্লোরের উচ্চতা 3m। উক্ত অফিসের একজনের ভর 45kg এবং তিনি একদিন লিফটিতে চড়ে 2ms-2 ত্বরণে উঠানামার সময ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলেন। এক্ষেত্রে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মান 9.8ms-2।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ধর্মের জন্য কোনো প্রবাহীর অভ্যন্তরীন বিভিন্ন স্তরের মধ্যকার আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় সে ধর্মই সান্দ্রতা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-

স্থিতিস্থাপক  অস্থিতিস্থাপক
১. স্থিতিস্থাপক সংঘর্ষের ভর এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। ১. অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকলে ও গতিশক্তি অসংরক্ষিত থাকে।
২. স্থিতিস্থাপক সংঘর্ষের সময় গতিশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। ২. অস্থিতিস্থাপক সংঘর্ষের সময় গতিশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়।
৩. পারমাণবিক নিউক্লিয় এবং মৌলিক বলগুলোর মধ্যে সংঘর্ষ এ ধরনের সংঘর্ষ। ৩. দুটি কাদামাটির নরম বলের মধ্যকার সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

আরোহীসহ লিফটের ভর, m=400 kg
লিফটের বেগ, v=2 m s−1
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

ধরি, লিফটের ক্ষমতা, P

আমরা জানি,

P=FV
=mgV
=400 kg×9.8 m s−2×2 m s−1

=7840 W=7840746HP=10.51HP

সুতরাং লিফউটির দুই তলা থেকে সাত তলায় সমবেগে উঠাতে সর্বনিম্ন 10.51 HP এর মোটর প্রয়োজন হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে,
ব্যক্তির ভর, m=45 kg
অভিকর্ষজ ত্ররণ, g=9.8 m s−2
ধরি, ওয়েট বেশিনে ওজন, W

আমরা জানি, 
W=mg
=45 kg×9.8 m s−2
=441 N

আবার, লিফটের ত্বরণ, a=2 m s−2
∴ লিফটটি উঠার সময় মোট ত্বরণ, g′=g+a=(9.8+2)ms−2
=11.8 m s−2

লিফটটি উঠার সময় প্রকৃত ওজন W' হলে,
W′=mg′=45 kg×11.8 m s−2=531 N

লিফটটি নামার সময় প্রকৃত ওজন, W′′=mg′′=4 kg×7.8 m s−2
=351 N

অর্থাৎ W′≠W≠W′′
লিফটটি নামার সময় মোট ত্বরণ, g′′=(g−a)=(9.8−2)
=7.8 m s−2 

প্রকৃত ওজন, W′′=mg′′=4 kg×7.8 m s−2
অতএব, উপরের গাণিতিক বিশ্লেষণ হতে বলা যায় যে, উক্ত ব্যক্তির ওজন সেদিন ওয়েট মেশিনের সাহায্যে সঠিকভাবে নির্ণয় করা যায় নি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি সুউচ্চ অফিস…’ ঢাকা বোর্ড ২০১৭ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”