A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি তাপ ইঞ্জিন…’ যশোর বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৫০🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 K তাপমাত্রায় 1100J তাপ গ্রহণ করে 90 K তাপমাত্রার তাপগ্রাহকে 300J তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপগ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপমাত্রার পরিবর্তনের জন্য কঠিন ও তরল পদার্থের চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে। কিন্তু এ পরিবর্তন নগণ্য হওয়ায় তা উপেক্ষা করা হয়। গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের জন্য চাপ ও আয়তনের পরিবর্তন অনেক বেশি হওয়ায় এদের মধ্যে কখনও আয়তনকে আবার কখনও চাপকে স্থির রাখা হয়। এ জন্যই গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপ উৎস হতে গৃহিত তাপ, Q1 = 1100 J

তাপগ্রাহকে বর্জিত তাপ, Q2 = 300 J
ইঞ্জিনটির দক্ষতা, η=?

আমরা জানি,

η=(1−Q2Q1)×100%=(1−300 J1100 J)×100%=72.73%

অতএব, ইঞ্জিনটির দক্ষতা 72.73%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপ উৎসের তাপমাত্রা, T1=600 K
তাপগ্রাহকের তাপমাত্রা, T2=90 K
তাপ উৎস হতে গৃহিত তাপ, Q1=1100 J
তাপগ্রাহকে বর্জিত তাপ, Q2=300 J

পদক্ষেপ-১ : ধরি, তাপগ্রাহকের তাপমাত্রা স্থির রেখে তাপ উৎসের তাপমাত্রা, T,' করলে ইঞ্জিনটি প্রত্যাবর্তী হবে ।

এখন, Q1Q2=T1′T2
বা, T1′=Q1Q2×T2
বা, ' T1′=1100 J300 J×90 K=330 K
∴ তাপমাত্রা পূর্বের চেয়ে ( 600K – 330K) = 270 K হ্রাস করতে হবে পদক্ষেপ-২ : ধরি, তাপ উৎসের তাপমাত্রা স্থির রেখে তাপগ্রাহকের তাপমাত্রা, T2 করলে ইঞ্জিনটি প্রত্যাবর্তী হবে।

এখন, T1T2′=Q1Q2
বা, T2′=T1×Q2Q1
বা, T2′=600 K×30(0)J1100 J=163.64 K

∴ তাপমাত্রা পূর্বের চেয়ে (163.64 - 90 ) K = 73.64 K বৃদ্ধি করতে হবে।

অতএব, উদ্দীপকের তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে হলে উৎসের তাপমাত্রা পূর্বের চেয়ে 270K হ্রাস করে 330 K অথবা, তাপ গ্রাহকের তাপমাত্রা পূর্বের চেয়ে 73.64 K বৃদ্ধি করে 163.64 K করা যেতে পারে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি তাপ ইঞ্জিন…’ যশোর বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”