A. Nayan
A. Nayan
14 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি থলেতে 10টি…’ যশোর বোর্ড ২০২২ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি থলেতে 10টি লাল, 7টি সাদা ও 5টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো।

উত্তর:

একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনাক্ষেত্র,

S={1,2,3,4,5,6}

∴ মোট নমুনা বিন্দুর সংখ্যা =6 টি

ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল = 3টি। যথা : 1,3,5

ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা =36=12.

উত্তর:

থলেতে লাল বল = 10টি

থলেতে সাদা বল = 7টি

থলেতে কালো বল = 5টি

∴ থলেতে মোট বল = (10 + 7 + 5) টি = 22টি

22টি বল থেকে 1টি বল 22টি উপায়ে নির্বাচন করা যায়।

বলটি সাদা হওয়ার সম্ভাবনা =722

বলটি কালো হওয়ার সম্ভাবনা =522

∴ বলটি কালো না হওয়ার সম্ভাবনা =1522=22522=1722

সুতরাং, বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য =1722722=17722=1022=511[1722>722]

নির্ণেয় সম্ভাবনার পার্থক্য 511.

উত্তর:

দেওয়া আছে,

থলেটিতে লাল বল 10টি, সাদা বল 7টি ও কালো বল 5টি আছে।

অর্থাৎ, থলেটিতে মোট তিন রংয়ের (10 + 7 + 5)টি = 22টি বল রয়েছে। প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি বল তুলে নেয়া হলে অন্তত একটি রংয়ের বল অবশ্যই পুনরাবৃত্তি হবে।

অর্থাৎ, চারটি বল তুলে নেয়া হলে চারটিই ভিন্ন রংয়ের হওয়া অসম্ভব।

যেহেতু অসম্ভব ঘটনার মান 0.

∴ সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা 0.

[নোট: 'গ' নং প্রশ্নটি একটি অসম্ভব ঘটনা। কেননা এখানে বল আছে তিন রঙের অথচ বলা হয়েছে চারটি বল তুলতে হবে এবং সবগুলো বল ভিন্ন বর্ণের হবে। চারটি বলই ভিন্ন রঙের হতে হলে কমপক্ষে চার রঙের বল প্রয়োজন। যদি বলা হতো পরপর তিনটি বল তুলতে তাহলে তা অসম্ভব ঘটনা হতো না। অথবা যদি উদ্দীপকে চার রঙের বল দেওয়া হতো তাহলেও তা অসম্ভব ঘটনা হতো না।

পরপর তিনটি বল তুলা হলো ধরে নিচে সমাধান দেওয়া হলো :

থলেতে লাল বল = 10টি

থলেতে সাদা বল = 7টি

থলেতে কালো বল = 5টি

∴ থলেতে মোট বল = (10 + 7 + 5)টি = 22টি।

প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুললে সবগুলো ভিন্ন বর্ণের হওয়ায় সম্ভাবনা = ১ম বলটি লাল, ২য় বলটি সাদা এবং ৩য় বলটি কালো হওয়ার সম্ভাবনা + ১ম বলটি লাল, ২য় বলটি কালো এবং ৩য় বলটি সাদা হওয়ার সম্ভাবনা + ১ম বলটি সাদা, ২য় বলটি লাল এবং ৩য় বলটি কালো হওয়ার সম্ভাবনা + ১ম বলটি সাদা, ২য় বলটি কালো এবং ৩য় বলটি লাল হওয়ার সম্ভাবনা + ১ম বলটি কালো, ২য় বলটি লাল এবং ৩য় বলটি সাদা হওয়ার সম্ভাবনা + ১ম বলটি কালো, ২য় বলটি সাদা এবং ৩য় বলটি লাল হওয়ার সম্ভাবনা

=(1022×721×520)+(1022×521×720)+(722×1021×520)+(722×521×1020)+(522×1021×720)+(522×721×1020)=3509240+3509240+3509240+3509240+3509240+3509240=6×3509240=522

নির্ণেয় সম্ভাবনা 522.

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি থলেতে 10টি…’ যশোর বোর্ড ২০২২ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”