A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ট্রানজিস্টরের কালেক্টর…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৮০🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি ট্রানজিস্টরের কালেক্টর প্রবাহ 0.072 A এবং বেইজ প্রবাহ 0.008 A । অপর ট্রানজিস্টরের ইমিটার প্রবাহ 0.065 A এবং বেইজ প্রবাহ 0.005 A .

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ডায়োডের বিমুখী ঝোকে বিভব পার্থক্য বাড়াতে থাকলে এক সময় হঠাৎ করে বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। বিজ্ঞানী জেনার কর্তৃক আবিষ্কৃত এ ক্রিয়াকে জেনার ক্রিয়া বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহীতে ইলেকট্রনগুলো পরমাণুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এ তাপমাত্রায় সমযোজী অণুবন্ধনগুলো খুবই সবল হয় এবং সবগুলো যোজন ইলেকট্রনই সমযোজী অণুবন্ধন তৈরিতে ব্যস্ত থাকে। ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এবং অর্ধপরিবাহীতে কেলাস এ অবস্থায় যোজন ব্যান্ড পূর্ণ থাকে এবং যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির ব্যবধান বিরাট হয়। ফলে কোনো যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে এসে মুক্ত ইলেকট্রনে পরিণত হতে পারে না। ফলে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অন্তরকের ন্যায় আচরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
বেইজ প্রবাহ, IB=0.008 A
কালেক্টর প্রবাহ, IC=0.072 A
ইমিটার প্রবাহ, IE=IB+IC

=0.008+0.072
=0.08 A

প্রবাহ বিবর্ধন গুণক, α= ?
আমরা জানি,

α=ICIE
⇒α=0.0720.8
∴α=0.9

সুতরাং, প্রথম ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক 0.9। (Answer)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

১ম ট্রান্সজিস্টরের ক্ষেত্রেপ্রবাহ লাভ,

এখানে,
কালেকটর প্রবাহ, IC=0.072 A
বেইজ প্রবাহ; IB=0.008 A

β1=IcIB
=0.0720.008=9

২য় ট্রানজিস্টরের ক্ষেত্রে-

এখানে,

=0.065−0.0050.005=12

ইমিটার প্রবাহ, lE=0.065 A
বেইজ প্রবাহ, lB=0.005 A

প্রবাহ লাভ, β2=ICIB=IE−IBIB

এখানে, β2>β1
সুতরাং, উদ্দীপকের ক্ষেত্রে ২য় ট্রানজিস্টরের প্রবাহ লাভ বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ট্রানজিস্টরের কালেক্টর…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”