A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি ট্রানজিস্টরের পীঠ…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৭৮🏢 প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

একটি ট্রানজিস্টরের পীঠ প্রবাহ 1.25μ A এবং নিঃসারক প্রবাহ 2.25 mA । যদি ট্রানজিস্টরের পীঠ প্রবাহ 25μ A বৃদ্ধি করা হয় তাহলে নিঃসারক প্রবাহ 2.95 mA হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি p-n জাংশন ডায়োডের বিমুখী ঝোঁকপ্রাপ্ত অবস্থায় বিপরীতমুখী বায়াস বাড়াতে থাকলে যে বিশেষ ভোল্টেজে প্রবাহমাত্রা হঠাৎ খুব বেশি বেড়ে যায় এবং জাংশন ডায়োডের রোধ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় অর্থাৎ জাংশন ডায়োডের বিভব প্রাচীর ভেঙে পড়ে। এটিই জেনায় ক্রিয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো p-n জাংশনের অন্তর্গামীতে সম্মুখ বায়াস দিলে বিভব প্রাচীর অর্থাৎ ডিপ্লেশন স্তরের প্রশস্ততা কমে যায়। কারণ এক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক প্রান্ত p-টাইপ প্রান্তে এবং ঋণাত্মক প্রান্ত n-টাইপ প্রান্তে যুক্ত থাকে। ব্যাটারির ধনাত্মক প্রান্ত p-অঞ্চলের হোলগুলোকে বিকর্ষণ করে এবং ঋণাত্মক প্রান্ত n-অঞ্চলের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে। সুতরাং p-n জাংশনের ডিপ্লেশন স্তর ভিতরের দিকে চলে যায় অর্থাৎ প্রশস্ততা হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পীট প্রবাহ, IB=1.25μ A=1.25×10−3 mA
নিঃসারক প্রবাহ, IE=2.25 mA
সংগ্রাহক প্রবাহ, IC= ?
প্রবাহ বিবর্ধক গুণক, α= ?

আমরা জানি,

IE=IB+IC
∴IC=2.25 mA−1.25×10−3 mA=2.24875 mA
এবং α=ICIE=2.24875 mA2.25 mA=0.999

অতএব, ট্রান্সজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণকের মান 0.999।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, পীঠ প্রবাহ, IB=1.25μ A=1.25×10−3 mA
সংগ্রাহক প্রবাহ, IC=2.24875 mA
আমরা জানি,
প্রবাহ লাভ, β=ICIB=2.248751.25×10−3=1799
IB এবং IE যদি বৃদ্ধি পায় তবে β নির্ণয়ে গাণিতিক বিশ্লেষণ নিম্নরূপ :
পরিবর্তিত পীঠ প্রবাহ, IB′=IB+ΔIB

=(1.25+25)μA
=26.25μ A=0.02625 mA

পরিবর্তিত নিঃসারক প্রবাহ, IE′=2.95 mA.
∴ পরিবর্তিত সংগ্রাহক প্রবাহ, IC′=IE′−IB′

=(2.95−0.02625)mA 
=2.92375 mA 

পরিবর্তিত অবস্থায়, β′=Ic′IB′=2.923750.02625=111.381
এখানে, β>β′
অতএব, পীঠ প্রবাহ উক্ত পরিমাণ বৃদ্ধি পেলে প্রবাহ লাভ এর মান পূর্বের তুলনায় হ্রাস পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি ট্রানজিস্টরের পীঠ…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”