A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এলো ঐ বনান্তে…’ a – ঋতু বর্ণনা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ২য় অধ্যায় — ঋতু-বর্ণনা🔢 সৃজনশীল নং ৯🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

এলো ঐ বনান্তে পাগল বসন্ত।

বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে

চঞ্চল তরুণ দুরন্ত

এলো ঐ বনান্তে পাগল বসন্ত।

…………………………………….

কিশলয় পর্ণে অশান্ত

উড়ে তার অখ্যল প্রান্ত

পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার

ফুলে ফুলে হাসি অফুরন্ত। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'ঋতু বর্ণন' কবিতায় গ্রীষ্মকালকে 'নিদাঘ' নামে অভিহিত করা হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ 'নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত'- এখানে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে।

➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর নানা বৈশিষ্ট্য ও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এগুলোর মধ্যে বর্ষা ঋতু অন্যতম। কবি গ্রীষ্মের পরপরই বর্ষার বর্ণনা দিয়েছেন। গ্রীষ্মের শেষ দিকে অতি গরমের সময়ে ঘন ঘন মেঘের গর্জন শোনা যায়। তখন চারদিকে অজস্র ধারায় বৃষ্টি নামে। এ বৃষ্টির জলধারায় চারদিক পরিপূর্ণ হয়। এ বৃষ্টির যেন কোনো ভয় নেই, আকাশ থেকে নির্ভয়ে নেমে এসে চারদিক ভরিয়ে তোলে। বর্ষা ঋতুর এমন অবস্থা বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। 

সারকথা: প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি বর্ষা ঋতুকে বুঝিয়েছেন। কারণ বর্ষা । ঋতুতে বৃষ্টির জলধারা চারদিক পূর্ণ করে তোলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে।'

➤ বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এ দেশের প্রকৃতিতে এ ছয়টি ঋতুর প্রভাব অপরিসীম। প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়ে প্রকৃতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বসন্ত ঋতু।

➤ উদ্দীপকে বনান্তে বসন্ত আগমনের কথা বলা হয়েছে। সে যেন বনে বনে মনে মনে রং ছড়িয়ে দিয়েছে। এ বসন্ত চঞ্চল, তরুণ ও দুরন্ত। এর আগমনে গাছের ডালগুলোর কচি পাতায় অশান্ত, কারণ বসন্তের মাতাল হাওয়ায় এগুলো উড়ছে। পলাশ কলি ফুল ধনুতে পূর্ণ। ফলে সেসব ফুল অফুরন্ত হাসিতে মেতে উঠেছে। উদ্দীপকের এসব চিত্র মূলত বসন্তের সৌন্দর্যকেই নির্দেশ করে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি বিশেষ দিক। এ কবিতায় কবি বসন্তকে সুমাধব বা উত্তম বসন্তকাল বলেছেন। এ সময় গাছে নতুন পাতা আসে, দখিনা স্নিগ্ধ বাতাস বয়ে যায়। পলাশ ফুলে ভরে ওঠে গাছ। চারদিকে কোকিলের কুহুতান ও ভ্রমরের গুঞ্জন শোনা যায়। ফল-ফুলে প্রকৃতি চমৎকার রূপ ধারণ করে। নানা রকম ফুলের মালা গলায় দিয়ে যেন বসন্ত সজ্জিত হয়। এগুলো মূলত বসন্ত ঋতুর সৌন্দর্যের দিকটিকেই তুলে ধরে যা উদ্দীপকেও ফুটে উঠেছে। 

সারকথা: উদ্দীপকে বসন্তের বিভিন্ন দিক তুলে ধরে এ ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি বিশেষ দিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ না, উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।

➤ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেকোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য। আর এ দেশের ষড়ঋতুর বৈচিত্র্য এর সৌন্দর্যকে যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত- এ ছয়টি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পর্যায়ক্রমে এ দেশের প্রকৃতিকে চমৎকার রূপে সজ্জিত করে।

➤ উদ্দীপকে বসন্তের আগমনে বনে বনে মনে মনে রং ছড়িয়ে পড়ে। চঞ্চল, তরুণ ও দুরন্ত এ বসন্ত গাছে গাছে পাতা ফলায়, সিন্ধ বাতাস ও পলাশ ফুলে ভরিয়ে তোলে প্রকৃতিকে। এ বিষয়গুলো বসন্তের সৌন্দর্যকে নির্দেশ করে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি বিশেষ দিককে ধারণ করে। তবে এটি কোনোভাবেই আলোচ্য কবিতার সমগ্র দিক নয়। কেননা এ কবিতায় কবি বসন্ত ঋতু ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ঋতুর নানা দিক তুলে ধরেছেন। পাশাপাশি এগুলোর সঙ্গে মানব হৃদয়ের সম্পর্ক তুলে ধরেছেন।

➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি বসন্তের সৌন্দর্যের পাশাপাশি গ্রীষ্মের প্রচণ্ড সূর্যের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, বর্ষা ঋতুর বিভিন্ন দিক, শরতের নির্মল আকাশ ও ফুলের চামর দোলানো, শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ, শীতের ত্রাসে সূর্যের লুকিয়ে যাওয়া ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি প্রতিটি ঋতুতে মানবমনে কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয় সেগুলোও তুলে ধরেছেন। কবিতার এসব দিক উদ্দীপকে ফুটে ওঠেনি। তাই আমার মতে, উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র দিক ধারণ করেনি। 

সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় বসন্তের সৌন্দর্য ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ঋতুর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যা উদ্দীপকে নেই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এলো ঐ বনান্তে…’ a – ঋতু বর্ণনা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”