| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘EM/M2+∘=+0.76 V,EN/N2+∘=−0.88 V,ED/D2+∘=+0.44…’ ২০২৫ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

ধাতু M এবং N কে
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বলে।
তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। তড়িৎ রাসায়নিক কোষের তড়িদদ্বারে জারণ-বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ অর্ধকোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে। ফলে তড়িৎপ্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় তা বন্ধ হয়ে যায়। তাই পূর্ণ তড়িৎ রাসায়নিক কোষ উপস্থাপনের ক্ষেত্রে জারণ তড়িদদ্বার ও বিজারণ তড়িদদ্বারের সাথে লবণ সেতুকে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে লবণ সেতু গুরুত্ব বহন করে।
উদ্দীপকের M ও N ধাতুর মধ্যে M ধাতুর তড়িৎ বিভবের জারণ মান বেশি হওয়ায় এটি অ্যানোড ও N ক্যাথোড হিসেবে কাজ করবে।
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া:
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া:
কোষ বিক্রিয়া:
দেওয়া আছে,
নার্নস্ট সমীকরণ মতে,
সুতরাং, কোষ বিভব 1.65 V
দ্রবণকে M পাত্রে রাখলে M পাত্র অ্যানোড ও দ্রবণ ক্যাথোডে হিসেবে কাজ করে। সেক্ষেত্রে,
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া:
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া:
কোষ বিক্রিয়া:
দেওয়া আছে,
∴ কোষ বিভব,
যেহেতু এর মান ধনাত্মক, তাই M পাত্রে দ্রবণ রাখা যাবে না।
আবার দ্রবণকে N পাত্রে রাখলে N পাত্র অ্যানোড ও দ্রবণ ক্যাথোড হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে,
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া:
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া:
কোষ বিক্রিয়া:
এখানে,
∴ কোষ বিভব,
যেহেতু এর মান ঋণাত্মক, কাজেই N পাত্রে দ্রবণ রাখলে কোনো বিক্রিয়া ঘটবে না। অর্থাৎ N পাত্রে দ্রবণ রাখা নিরাপদ।