A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এনজাইম[X]+6O2→ এনজাইম 6CO2+6H2O+[Y]…’ যশোর বোর্ড ২০২২ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[X]+6O2 এনজাইম 6CO2+6H2O+[Y]

উত্তর:

যেসব উদ্ভিদে ক্যালভিন চক্রের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৩-কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলে।

উত্তর:

জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা যে খাবার খাই তা জারিত হয়, সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে ATP তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে। তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এ যেন এক রিচার্জেবল ব্যাটারি। ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP কে অনেক সময় 'জৈবমুদ্রা' বা 'শক্তি মুদ্রা' বলা হয়।

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত 'X' দ্বারা শর্করা বা গ্লুকোজ (C6H12O6) জাতীয় খাদ্যকে বুঝানো হয়েছে এবং শর্করা তৈরির প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। যথা-আলোকনির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সূর্যালোকের উপস্থিতিতে আলোক পর্যায় সম্পন্ন হয়। আলোকনির্ভর পর্যায়টি ব্যাখ্যা করা হলো-

আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP, NADPH + H+ উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি ATP-এর মধ্যে সঞ্চিত হয়। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP (অ্যাডিনোসিন ডাইফসফেট) অজৈব ফসফেট (Pi = inorganic phosphate)-এর সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।

সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন (O2), হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রন (e) উৎপন্ন হয়। এ হাইড্রোজেন আয়ন (H+) ও ইলেকট্রনের সহায়তায় NADP বিজারিত হয়ে NADPH + H+ উৎপন্ন করে।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটির সম্পূর্ণরূপ হলো-

অর্থাৎ বিক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়ার। এখানে 'X' হলো শর্করা বা গ্লুকোজ (C6H12O6) ও 'Y' উপাদানটি হলো শক্তি (ATP)।
সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ৬ অণু CO₂, ৬ অণু পানি এবং ৩৮টি ATP উৎপন্ন করে।
নিচে এই শক্তির হিসাব ছকের মাধ্যমে দেখানো হলো-

এখানে,
1 অণু NADH+H+বা, NADH₂ = 3 অণু ATP
1 অণু FADH2 = 2 অণু ATP
1 অণু GTP = 1 অণু ATP

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এনজাইম[X]+6O2→ এনজাইম 6CO2+6H2O+[Y]…’ যশোর বোর্ড ২০২২ – জীবনীশক্তি, জীববিজ্ঞান (এসএসসি)”