| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘EONi2+/Ni = -…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

EONi2+/Ni = – 0.25 V
EOZn2+/Zn = – 0.76 V
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
অ্যারোমেটিক যৌগের বেনজিনয়েড কাঠামোর অধিক স্থায়িত্বজনিত একদিকে প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপরদিকে সংযোজন বিক্রিয়া, বিপরীত এরূপ বৈশিষ্টপূর্ণ ধর্মসমূহকে একত্রে অ্যারোমিটিসিটি বলে।
মোলারিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল।
তাপমাত্রার হ্রাস-বৃদ্ধিতে দ্রবনের আয়তনের পরিবর্তন ঘটে। ফলে দ্রবনের মোলারিটির পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবনের আয়তন বৃদ্ধি পায় ফলে মোলারিটি কমে বা দ্রবন হালকা হয়। অন্যদিকে, তাপমাত্রা পরিবর্তিত হয়ে কমে গেলে, আয়তন কমে ফলে দ্রবনটির ঘনমাত্রা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় মোলারিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল।
এখানে দেওয়া আছে,
Ni এর পাঃ ভর, M = 58.7gm
তড়িৎ প্রবাহ, I = 3A
সময়, t = 1hr = 3600 sec
F = 96500 C
X = 2
ক্যাথোডে সঞ্চিত ধাতুর ভর,W1=?
আমরা জানি,
আবার দেওয়া আছে,
দ্রবনের আয়তন, V = 450 mL
S = 1 M
M = 58.7 gm
W2 = ?
বিদ্যুৎ প্রবাহিত করার পর ক্যাথোডে সঞ্চিত ধাতুর Ni পরিমান,
∴ দ্রবনে অবশিষ্ট থাকা Ni এর ভর, W = W2 - W1
= (26.42 - 3.28) gm
= 23.14 gm
এখানে,
W = অবশিষ্ট Ni এর ভর
= 23.14 gm
M = 58.7 gm
আয়তন, V = 450 mL
সুতরাং, বিদ্যুৎ প্রবাহিত করার পরে দ্রবনের ঘনমাত্রা হবে
Answer.
উদ্দীপকে উল্লেখিত তড়িৎবিশ্লেষ্য দ্রবনটি Ni(No3)2 । এই তড়িৎবিশ্লেষ্যটিকে দীর্ঘদিন দস্তাপাত্রে সংরক্ষন সম্ভব কিনা নিচে বিশ্লেষন করা হলোঃ-
উক্ত তড়িৎবিশ্লেষ্যটি অর্থাৎ, Ni(No3)2 দ্রবনটিকে দস্তাপাত্রে সংরক্ষনে দস্তাপাত্রটি অ্যানোড এবং Ni(No3)2 দ্রবনটি ক্যাথোড হিসাবে কাজ করে।
অ্যানোড অর্ধকোষঃ Zn(s) - 2e- → Zn2+(aq)
ক্যাথোড অর্ধকোষঃ Ni2+ (aq) + 2e- → Ni(s)
_____________________________________________________
কোষবিক্রিয়াঃZn(s) + Ni2+ (aq) → Zn2+(aq) + Ni(s)
দেওয়া আছে,
E0Ni2+/Ni- = - 0.25 V
E0Zn2+/Zn = - 0.76 V
এখন,
Ecell = E0Ni2+/Ni- - E0Zn2+/Zn
= - 0.25 - (-0.76)
= + .51 V
এখানে, Ecell এর মান ধনাত্মক। অতএব, Ni(No3)2 কে দস্তাপাত্রে রাখলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। ফলে দস্তাপাত্রের ক্ষয় হবে। সুতরাং, দীর্ঘদিন দস্তাপাত্রে রাখা সম্ভব হবে না।