| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘”এরা বৃক্ষ সদৃশ…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

“এরা বৃক্ষ সদৃশ হলেও এদের সার্সিনেট ভার্নেশন বিদ্যমান। উদ্ভিদটি স্পোরোফাইট ভিন্নবাসী। তাই তারা আলাদা দেহে ভিন্ন ভিন্ন স্পোর ধারণকারী বিশেষ ধরনের পত্র উৎপন্ন করে।”
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
সাইকাস গাছের মূলে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে মূল দেখতে কোকড়ানো বা কার্ল হয়, এ মূলকে কোরালয়েড মূল বলে।
এক প্রকার বিশেষ সজ্জারীতি সম্পন্ন পুষ্পমঞ্জরি হলো স্পাইকলেট। এক্ষেত্রে পুষ্পের সংখ্যা এক বা একাধিক থাকে। মঞ্জরিদণ্ডের নিচের দিকে কয়েকটা বিশেষ ধরনের মঞ্জরিপত্র থাকে। এদের ঘুম বলে। ধান, গম, ভুট্টা ইত্যাদিতে স্পাইকলেট হয়ে থাকে।
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas এবং বিশেষ পত্রদ্বয় হলো পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল এবং স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল। নিচে পত্রদ্বয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। আমাদের পরিচিত ফলদ উদ্ভিদ গোষ্ঠী বলতে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীকে বুঝানো হয়েছে, যা নগ্নবীজী উদ্ভিদ থেকে সম্পূর্ণ আলাদা, নিচে তা বিশ্লেষণ করা হলো-