A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফাহাদ টমেটো খেতে…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৬২🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ফাহাদ টমেটো খেতে গিয়ে ভোরবেলা গাছের পাতার কিনারায় পানি বিন্দু দেখল। ফাহাদ একটি কচি টমেটো গাছ ল্যাবে এনে পর্যবেক্ষণ করল। সে গাছটির কাণ্ড ও মূলের প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানিথলি পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-
টমেটো- Solanum esculentum

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্ষীকোষের চারদিকে অবস্থিত সহাকারী বা সাবসিডিয়ারি কোষসমূহের অবস্থান ও সংখ্যা অনুযায়ী পত্ররন্ধ নিম্নলিখিত কয়েক প্রকার হয়ে থাকে। যথা- 

(i) ডায়াসাইটিকঃ ইহা দুইটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ দুইটি রক্ষীকোষের সাথে সমকোণে অবস্থান করে। চিরতা, কলসী প্রভৃতি উদ্ভিদে ডায়াসাইটিক পত্ররন্ধ্র থাকে।
(ii) প্যারাসাইটিকঃ ইহা দুইটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ দুইটি রক্ষীকোষের সাথে সমান্তরালে অবস্থান করে। রঙ্গন উদ্ভিদে প্যারাসাইটিক পত্ররন্ধ্র থাকে।
(iii) অ্যানিসোসাইটিকঃ ইহা তিনটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এদের মধ্যে একটি কোষ ছোট। সরিষা, তামাক, বেগুন প্রভৃতি উদ্ভিদে অ্যানিসোসাইটিক পত্ররন্ধ্র থাকে।
(iv) টেট্রাসাইটিকঃ ইহা চারটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে।
(v) অ্যাকটিনোসাইটিকঃ ইহা অনেক গুলো লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। Ebenaceae গোত্রের উদ্ভিদে অ্যাকটিনোসাইটিক পত্ররন্ধ্র থাকে।
(vi) অ্যানোমোসাইটিকঃ স্টোমাটা পরিবেষ্টনকারী কোষ গুলো সাধারণ কোষের সাথে যুক্ত থাকে। নয়নতারা ও কুমড়া জাতীয় উদ্ভিদে অ্যানোমোসাইটিক পত্ররন্ধ্র থাকে।
(vii) গ্রামিনিয়াসঃ পত্ররন্ধ্র দুইটি রক্ষীকোষ এবং দুইটি সহকারী কোষ দ্বারা আবৃত থাকে। ধান, গম, আখ, ভূট্রা, ঘাস প্রভৃতি উদ্ভিদে গ্রামিনিয়াস পত্ররন্ধ্র থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম লাইনের শারীতাত্ত্বিক প্রক্রিয়ার জন্য দায়ী অঙ্গের নাম হলো পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। নিচে হাইডাথোডের গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা করা হলো-
গঠন: হাইডাথোড এক বিশেষ ধরনের পানি নির্মোচনকারী অঙ্গ। হাইডাথোডে একটি পানি গহ্বর বা পত্ররন্দ্রীয় গহ্বর থাকে। গহ্বরের উপরের দিকে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। গহ্বরের নিচে কিছু অসংলগ্ন প্যারেনকাইমা কোষ থাকে, এগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম বলে। এপিথেমের কোষগুলো ঘন সাইটোপ্লাজমপূর্ণ, ক্ষুদ্রাকার ও পাতলা কোষপ্রাচীরযুক্ত।
এপিথেমের নিচে ট্রাকিডের প্রান্ত শেষ হয়। মূলজ চাপে ট্রাকিড থেকে পানি বের হয়ে আসে তারপর এপিথেমের মাধ্যমে বিন্দু আকারে রন্দ্রপথে জমা হয়। ভোরে এসব বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পাকারে নির্গত হয় বলে তা দেখা যায় না। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে এ ঘটনা ঘটে থাকে। কচু, টমেটো, ধান, স্ট্রবেরি, দোপাটি, প্রিমুলা, ঘাস প্রভৃতি গাছের পাতার কিনারায় হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র দেখা যায়। হাইডাথোডগুলো দিনের চেয়ে রাতে বেশি কার্যকর থাকে।
কাজ:
১. হাইডাথোড দিয়ে সরাসরি পানি নির্গমন ঘটে।
২. পানি নির্গমন এর সময় লবণের মুক্তি ঘটে।
৩. প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত ফাহাদের পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি হলো টমেটো গাছ। টমেটো গাছ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। ফাহাদ টমেটো গাছের মূল ও কান্ড-এর প্রস্থচ্ছেদ করে যে বৈশিষ্ট্যগুলো পেলো তা নিচে বিশ্লেষণ করা হলো- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফাহাদ টমেটো খেতে…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”