| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ফারহান তাদের বারান্দায়…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

ফারহান তাদের বারান্দায় দুটি টবে সাদা ও লাল গোলাপ লাগিয়ে তাদের মধ্যে ক্রস করে দেখল, আকারে একটু বড় এবং দৃষ্টিনন্দন গোলাপী ফুল ফুটেছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
পূর্ব থেকে বিদ্যমান এমন সরল জীব পরিবেশের সাথে অনুকূলতা রক্ষাকল্পে ধীর গতিতে সার্বক্ষণিকভাবে দৈহিক পরিবর্তন আনয়নের মাধ্যমে নতুন জীবে রুপান্তরিত হওয়াকে জৈব বিবর্তন বা অভিব্যাক্তি বলে।
প্রাকৃতিক নির্বাচন এই অংশটি ডারউইনের মতবাদের অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয়। মতবাদ অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন হলো যেসব জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি আছে প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে। সুবিধাজনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশী হারে বংশবৃদ্ধি করে এবং পরিবৃত্তির দ্বারা পরবর্তী বংশধরে পরিবাহিত হয়। এভাবে যুগ যুগান্তরে প্রকৃতিতে সুবিধাজনক পরিবৃত্তি যাদের মধ্যে পরিলক্ষিত হয় প্রকৃতি তাদের পুনরায় নির্বাচন করে এবং এ ফলে জীবের নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়।
উদ্দীপকে উল্লেখিত ফারহানের গবেষণার ঘটনাটি হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম আসম্পূর্ণ প্রকটতা।
যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F) জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে ।নিচে অসম্পুর্ণ প্রকটতার জিতাত্বিক ব্যাখ্যা দেয়া হল:
উদ্দীপকের ফারহানের গবেষণার ফলাফল মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩:১ এর পরিবর্তে ১:২:১ হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো: যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুইটি জীবে সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যার্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩:১ এর পরিবর্তে ১:২:১ হয়।