A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফারিনের হাত আপেল…’ Combined ২০১৮ – মানবদেহের প্রতিরক্ষা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — মানবদেহের প্রতিরক্ষা🔢 সৃজনশীল নং ১৬🏢 প্রতিষ্ঠান Combined📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল। এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হল। এতে এক ধরনের Y আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রোগ প্রতিরোধ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

T-লিম্ফোসাইট, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এক ধরনের প্রোটিন হলো ইন্টারফেরন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রেসাস বানর এর লোহিত রক্তকণিকায় প্রাপ্ত এক বিশেষ ধরনের অ্যান্টিজেনকে Rh ফ্যাক্টর বলে। কার্ল ল্যান্ডস্টেইনার এবং এ.এম. উইনার ১৯৪০ সালে ইহা আবিষ্কার করেন। পৃথিবীর ৮৫% মানুষের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেন পাওয়া যায়। এর উপর ভিত্তি করে রক্তের শ্রেণিবিন্যাস করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ফারিনের হাত কেটে গিয়ে যে লাল তরল পদার্থ বের হয়েছিল তা হলো রক্ত। রক্তপাত বন্ধ হওয়ার কৌশলকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। নিম্নে এই কৌশল ব্যাখ্যা করা হলো-

i. ফারিনের কাটা স্থানের' কলা ও অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভাঙ্গনের ফলে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসরণ করে।

ii. থ্রম্বোপ্লাস্টিন রক্তে বিদ্যমান হেপারিনকে অকেজো করে দেয় এবং রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রোম্বিন ও অন্যান্য কিছু উপাদানের সাথে ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে।

iii. থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সাথে মিলে ফাইব্রিন নামক সূক্ষ্ম তন্তুর সৃষ্টি করে।

iv. ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার সৃষ্টি হয়ে তা ক্ষতস্থানে জালকের আকার ধারণ করে। 

V. এরূপ ফাইব্রিন জালকে রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'Y' আকৃতির জৈব রাসায়নিক পদার্থ, যা দেহের রোগ প্রতিরোধ করে তা হলো অ্যান্টিবডি। নিম্নে অ্যান্টিবডির কার্যপদ্ধতি বিশ্লেষণ করা হলো-

অ্যান্টিবডি দেহে প্রবিষ্ট ক্ষতিকর অনুজীব ধ্বংসের জন্য তিনটি পদ্ধতিতে কাজ করে। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ আক্রমণ। যেখানে রোগ সৃষ্টিকারী জীবাণুকে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এক্ষেত্রে প্রথমে অ্যান্টিবডি একাধিক জীবাণুর অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে স্তূপীকরণ করে। বিক্রিয়ালব্ধ পদার্থকে দ্রবীভূত না করে অধঃক্ষিপ্ত করে। এছাড়া জীবাণুর বিষাক্ত স্থানকে অ্যান্টিবডি আবৃত করে এবং জীবাণুর ঝিল্লী আক্রমণ করে দেহকে বিশ্লিষ্ট করে। পরবর্তীতে তা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। দ্বিতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে অপসোনাইজেশন, বিশ্লিষ্টকরণ, স্তূপীকরণ, ভাইরাসের প্রশমন, কেমোট্যাক্সিস এবং মাস্টকোষ ও বেসোফিলের সক্রিয়করণের মাধ্যমে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় রাখে। তৃতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি সংক্রমণ বিস্তার প্রতিরোধ করে। এটি প্রদাহ সাড়ার বিষয়টি ত্বরান্বিত করে। প্রদাহের ফলে ক্ষতস্থান এমনভাবে পরিবর্তিত হয়, (লাল হয়ে যায়, গরম হয়, ফুলে যায়) যে জীবাণু আর ছড়াতে পারে না। মাস্টকোষ ও বেসোফিল এর ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয় এবং সংক্রমণ প্রতিরাধ হয়।

এভাবে বিভিন্ন ধাপের মাধ্যমে অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফারিনের হাত আপেল…’ Combined ২০১৮ – মানবদেহের প্রতিরক্ষা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”