| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ফেরিওয়ালা বিভিন্ন ধরনের…’ রাজশাহী বোর্ড ২০১৯ – অর্থনৈতিক রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

ফেরিওয়ালা বিভিন্ন ধরনের বর্জ্য কাগজ বাসাবাড়ি থেকে সংগ্রহ করে ভাঙ্গারির দোকানে বিক্রি করেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
প্লাস্টিককে তাপ দিলে নমনীয় হয় এবং চাপের প্রভাবে বিভিন্ন আকৃতি ধারণ করে। প্লাস্টিকের এ ধর্মকে প্লাস্টিসিটি বলে।
অনার্দ্র এর উপস্থিতিতে বেনজিন ও মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন করে।
উদ্দীপকের দ্রব্যটি হলো কাগজ। কাগজ উৎপাদনের জন্য মণ্ড বা পাল্প প্রধান উপকরণ যা কাঠ, বাঁশ, খড় ইত্যাদি থেকে তৈরি করা হয়। কাঠ ও বাঁশ থেকে কাগজ উৎপাদন প্রধান দুইটি ধাপে সম্পন্ন হয়। যথা-
১. কাঠ/বাঁশ থেকে পাল্প বা মণ্ড উৎপাদন: বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন ইত্যাদি দ্বারা তৈরি কুকিং লিকার ব্যবহার করে কাঠ বা বাঁশ থেকে লিগনিন এবং অন্যান্য অসেলুলোজীয় পদার্থ দ্রবীভূত করে পৃথক করা হয় এবং সেলুলোজ সংগ্রহ করা হয়। এভাবে উৎপন্ন সেলুলোজের কাই এর নামই মণ্ড (Pulp)।
২. কাগজ উৎপাদন: প্রাপ্ত মণ্ডকে বিভিন্ন ইউনিট প্রোসেস ও ইউনিট অপারেশন দ্বারা অস্বচ্ছ, ছিদ্রহীন, মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট পাতলা শীট এ পরিণত করা হয়। এরই নাম কাগজ শীট। মণ্ডকে কাগজে পরিণত করার জন্য তিনটি ধাপ অনুসরণ করা হ্য়। যথা:
i. বিটিং: একটি যান্ত্রিক beater এ মণ্ডকে beating করে সুষম মণ্ডে পরিণত করা হয়।
ii. রিফাইনিং: এ মণ্ডের সঙ্গে ফিলার, সাইজিং দ্রব্য হিসাবে , ও বিরঞ্জক হিসেবে যোগ করলে সাদা, মসৃণ পাল্প পাওয়া যায়।
iii. পেপার শীট উৎপাদন: একে একটি ফোর ড্রিনিয়ার মেশিনে ড্রাইং ও বারবার চাপ প্রদানের সাহায্যে মসৃণ শীট এ পরিণত করা হয়।
উদ্দীপকের দ্রব্যটি হলো কাগজ। আর কাগজ উৎপাদনে বর্তমানে পুনঃউৎপাদন থেকে পুনঃচক্রায়নে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ—
i.প্রথমত কাগজ তৈরি করতে হয় কাঠ হতে। এক টন খবরের কাগজ রিসাইক্লিং করলে প্রায় ১ টন কাঠ বেঁচে যায়, প্রিন্টেড কাগজ রিসাইক্লিং করলে দুই টন কাঠ সাশ্রয় হয়।
ii.কাগজ তৈরিতে পানিতে যে পরিমাণ দূষণ ঘটে কাগজ রিসাইক্লিং এ ততটা ঘটে না।
iii. কাঠ হতে কাগজ তৈরি করতে যে শক্তি/জ্বালানি খরচ হয় তার প্রায় ৪০-৬০% কম লাগে পুনঃচক্রায়ানে।
iv. জমি ভরাট করা হতে রক্ষা পাওয়া যায়।
V.নতুন কাগজ উৎপাদনের তুলনায় কাগজ পুনঃচক্রায়ানে পানি দূষণ ৩৫% কম এবং বায়ু দূষণ ৭৪% কম ঘটে।
vi. ইউরোপে ব্যবহৃত কাগজের প্রায় ৬০% পুনঃচক্রায়িত কাগজ।
সুতরাং উপরোক্ত কারণেই বলা যায়, কাগজ পুনঃচক্রায়ান এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এটি পরিবেশ বান্ধব ও অর্থ সাশ্রয়ী।