A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফিউশান বিক্রিয়ায় টিট্রিয়াম…’ নটরডেম কলেজ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৯৪🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ফিউশান বিক্রিয়ায় টিট্রিয়াম ও ডিউটেরিয়াম যুক্ত হয়ে হিলিয়াম, একটি নিউট্রন ও শক্তি নির্গত হয়। এই শক্তি দিয়ে একটি α কণাকে আঘাত করা হলো। ( r=1.4fm )
টিট্রিয়ামের ভর = 3.0155 a.m.u
ডিউটেরিয়াম এর ভর = 2.0136 a.m.u
হিলিয়াম এর ভর = 4.0015 a.m.u
নিউট্রনের ভর = 1.00867 a.m.u
প্রোটনের ভর = 1.00758 a.m.u

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো তেজস্ক্রিয় পদার্থের নমুনায় উপস্থিত পরমাণু সংখ্যা অর্ধেক পরিমাণে হ্রাস পেতে যে পরিমাণ সময় লাগে, তাই ঐ তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিয়াসের ঘনত্ব এর ভরসংখ্যার উপর নির্ভরশীল নয়। 

নিউক্লিয়াসের ব্যাসার্ধ, R=r0A13, নিউক্লিয়াসের আয়তন, V=43πR3=43π(r0A13)3=43πr03
A নিউক্লিয়াসের ভর, M = A × m (যেখানে m হলো একটি নিউক্লিয়নের গড় ভর)
নিউক্লিয়াসের ঘনত্ব, ρ=MV বা, ρ=A×m43πr03A বা, ρ=3m4πr03
যেহেতু m (গড় নিউক্লিয়ন ভর), π এবং r0 (ধ্রুবক) সবই ধ্রুবক, তাই নিউক্লিয়াসের ঘনত্ব ρ একটি ধ্রুব রাশি। এটি ভর সংখ্যা A এর উপর নির্ভরশীল নয়।এই সম্পর্কটি নিচের লেখচিত্রে দেখানো হলো:

লেখচিত্র থেকে দেখা যায়, ভর সংখ্যা A বৃদ্ধি পেলেও নিউক্লিয়াসের ঘনত্ব ρ সর্বদা একটি নির্দিষ্ট মানে (প্রায় 2.3×1017 kg m−3 ) স্থির থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি হল:

শক্তি13H+12D⟶24He+01n+ শক্তি 

আমরা জানি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ,

R=r0 A13=1.4×10−15×(4)13

∴R=2.222×10−15 m

এখানে,

হিলিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা, A=4 ধ্রুবক, r0=1.4fm=1.4×10−15 m হিলিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ, R= ? আমরা জানি, নিউক্লিয়াসের হিলিয়াম নিউক্লিয়াসের আয়তন, V= ?

আয়তন,

V=43πR3=43×3.1416×(2.222×10−15)3

∴V=4.6×10−44 m3

∴ ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন হিলিয়াম এর আয়তন 4.6×10−44 m3

(Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি হল:

শক্তি13H+12D⟶24He+01n+ শক্তি 

এখানে,
ট্রিটিয়ামের ভর,
mT=3.0155 amu
ডিউটেরিয়ামের ভর,
m0=2.0136 amu
হিলিয়ামের ভর,
mHe=4.0015amu
নিউট্রনের ভর,
mn=1.00867 amu
প্রোটনের ভর,
mp=1.00758amu
আলোর বেগ, c=3×108 ms−1
আমরা জানি,

1amu=931.5MeVc2

বিক্রিয়ার পূর্বে মোট ভর,

Mbefore =mT+m0=3.0155+
2.0136
∴Mbefore =5.0291amu

বিক্রিয়ার পরে মোট ভর,

Mafter =mHe+mn=4.0015+
1.00867
∴Mafter =5.01017amu

ভর ত্রুটি,
Δm=Mbefore −Mafter 
=5.0291−5.01017
∴Δm=0.01893amu

নির্গত শক্তি, Efusion =Δmc2=0.01893×931.5=17.633MeV
∴ ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি, Efusion =17.675MeV
α কণার (হিলিয়াম নিউক্লিয়াস) বন্ধনশক্তি নির্ণয়:
α কণা (24He) তে ২টি প্রোটন ও ২টি নিউট্রন আছে।
α কণার ভর ত্রুটি,

Δmα=2mP+2mn−mHe

বা, Δmα=2(1.00758)+2(1.00867)−4.0015

∴Δmα=0.0310amu

α কণার বন্ধনশক্তি, Ebind =Δmαc2=0.0310×931.5=28.8765
MeV
দেখা যাচ্ছে, Efusion <Ebind,  সুতরাং, বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি α কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফিউশান বিক্রিয়ায় টিট্রিয়াম…’ নটরডেম কলেজ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”