A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফরহাদ ও ফারুক…’ ঢাকা কলেজ ২০২৬ – পৌরনীতি ও সুশাসন পরিচিতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পৌরনীতি ও সুশাসন পরিচিতি🔢 সৃজনশীল নং ১০২🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ফরহাদ ও ফারুক দুই বন্ধু। তারা দু’জনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা-এসব বিষয়ের প্রতি ফরহাদের আগ্রহ বেশি। অপরদিকে ফারুক সবসময় মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি আকৃষ্ট। তাই কলেজে তারা পছন্দমত বিষয় নির্বাচন করে। ফরহাদ ও ফারুক পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করে লক্ষ করল বিষয় দুটি ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু এক।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো- Good Governance |

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 শব্দগত অর্থে পৌরনীতি হলো নগররাষ্ট্র ও নগরবাসী সম্পর্কিত বিজ্ঞান।

পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ 'Civics' শব্দটি উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ- 'Civis' ও 'Civitas' থেকে। 'Civis' অর্থ 'নাগরিক', আর 'Civitas' অর্থ 'নগররাষ্ট'। সুতরাং উৎপত্তিগত অর্থে নগররাষ্ট্র ও নগরবাসী সম্পর্কিত রীতিনীতি, আচার-অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাই পৌরনীতি। প্রাচীন গ্রিসের এন্থেস, স্পার্টা ইত্যাদি ছিল এক একটি নগররাষ্ট্র, তবে বর্তমানের রাষ্ট্রগুলো বিশাল ও জটিল প্রকৃতির।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, ফরহাদ পৌরনীতি ও সুশাসন এবং ফারুক অর্থনীতি বিষয়ের প্রতি আগ্রহী।

পৌরনীতি ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, সরকার, সার্বভৌমত্ব এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। অন্যদিকে অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন এবং মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ সম্পর্কে আলোচনা করে।

উদ্দীপকে দেখা যাচ্ছে, দুই বন্ধু ফরহাদ ও ফারুক দুটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এগুলোর প্রতি ফরহাদের আগ্রহ থাকায় সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি নির্বাচন করেছে। অন্যদিকে ফারুক মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহী, যা সরাসরি অর্থনীতি বিষয়টিকে নির্দেশ করে। কেননা, অর্থনীতি নাগরিকদের অর্থ উপার্জন, অর্থ ব্যয় এবং সীমিত সম্পদের মাধ্যমে কীভাবে অভাব পূরণ করতে হয় সে সম্পর্কে জ্ঞান দান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত বিষয় দুটি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি ভিন্ন হলেও উদ্দেশ্য অভিন্ন- কথাটি যথার্থ।

পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর অর্থনীতি নাগরিকের বৈষয়িক সুবিধার্থে বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। উভয় শাস্ত্রেরই মূল লক্ষ্য হলো নাগরিকের কল্যাণ সাধন করা এবং একটি উন্নত সমাজ ও রাষ্ট্র গঠন করা। অর্থনীতির সাথে পৌরনীতি ও সুশাসন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রতিটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রতিটি অর্থনৈতিক সমস্যার রয়েছে রাজনৈতিক ভিত্তি। উদ্দীপকের ফরহাদ যে রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে, সেই রাষ্ট্রের স্থায়িত্ব ও সমৃদ্ধি ফারুকের আলোচিত অর্থনৈতিক সংগঠনের ওপর নির্ভর করে। আবার কোনো দেশের আর্থিক উন্নতি ও অবনতি সরাসরিভাবে সে দেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থার ওপর নির্ভরশীল।

পরিশেষে বলা যায়, অর্থনৈতিক পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব ও অর্থনৈতিক স্বচ্ছতা উভয়ই প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই মানবকল্যাণে কাজ করে এবং একটি ছাড়া অপরটি পরিপূর্ণতা লাভ করতে পারে না। তাই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, বিষয় দুটি ভিন্ন হলেও এদের চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্য অভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফরহাদ ও ফারুক…’ ঢাকা কলেজ ২০২৬ – পৌরনীতি ও সুশাসন পরিচিতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”