A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৩৩🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যায় তালিকায় d-ব্লক মৌলসমূহ যাদের সুস্থিত আয়নে d অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, সমযোজী যৌগে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে যৌগটির আয়নিক বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। HF যৌগে H ও F এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য F(4.0) - H(2.1) = 1.9। অপরদিকে HCI যৌগে H ও CI এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য Cl(3.0) – H(2.1) = 0.9।

 

দেখা যাচ্ছে, HF যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (1.9) HCl যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (0.9) অপেক্ষা বেশি। এজন্য HF যৌগের আয়নিক চরিত্র HCI অপেক্ষা বেশি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A মৌলটি ৪র্থ পর্যায়ের গ্রুপ-11 তে অবস্থিত হওয়ায় মৌলটি Cu(29)। তাই [A(NH3)4]2+ আয়নটি [Cu(NH3)4]2+ আয়ন। নিচে এ আয়নের সংকরণ ব্যাখ্যা করা হলো-

 

[Cu(NH3)4]2+ আয়নের জ্যামিতিক আকৃতি সমতলীয় বর্গাকার। এতে 3d অরবিটালের একটি বিজোড় ইলেকট্রন থাকায় এটি দুর্বল প্যারাচুম্বকীয়। এজন্য লিগ্যান্ড NH3 3d অরবিটালে প্রবেশ না করে 4d ফাঁকা অরবিটালে প্রবেশ করে বলে সংকরণ হয় sp2d।

এজন্য [Cu(NH3)4]2+ আয়নের সংকরণ sp2d হওয়ায় জ্যামিতিক আকৃতি হয় সমতলীয় বর্গাকার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A মৌলটি কপার (Cu) এবং D মৌলটি জিংক (Zn)।

সুতরাং, [A(NH3)4]2+=[Cu(NH3)]2+ এবং

[D(NH3)4−]2+=[Zn(NH3)4]2+

Cu2+(29) এর ইলেকট্রন বিন্যাস হলো-

Cu2+(29)→1 s22 s22p63 s23p63 d94 s0

ইলেকট্রন বিন্যাস অনুসারে Cu2+ আয়নটিতে বহিঃস্থ শেলে অসম্পূর্ণ d-অরবিটাল রয়েছে। এ ধাতব আয়নের পাঁচটি d-অরবিটালের শক্তি সমান। কিন্তু জটিল আয়ন গঠনকালে Cu2+ আয়নের d-অরবিটাল ও লিগ্যান্ডের অরবিটালের মধ্যে বিকর্ষণ হওয়ায় Cu2+ আয়নের d-অরবিটালের মধ্যে কিছুটা শক্তি পার্থক্য সৃষ্টি হয়। এ নন-ডিজেনারেট অবস্থায় d-অরবিটালগুলো বিচ্ছিন্ন হয়ে দুটি পৃথক শক্তিস্তরে বিভক্ত হয়ে যায়।

এখন জলীয় Cu2+ আয়নে দৃশ্যমান আলো পড়লে Cu2+ আয়নের d-অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তিসম্পন্ন (ΔE) নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d-অরবিটালে স্থানান্তরিত হয়। অর্থাৎ Cu2+ আয়ন এ বর্ণই (নীল) ধারণ করে। কাজেই Cu2+ আয়নের d-অরবিটাল আংশিকভাবে পূর্ণ হওয়ার দরুন d-d স্থানান্তর সম্ভব হয় বলে Cu2+ আয়ন বর্ণযুক্ত হয়।

অর্থাৎ [Cu(NH3)4]2+ আয়নটি রঙিন হয়।

অপরদিকে Zn2+ আয়নের ইলেকট্রন বিন্যাস হলো:

Zn2+→1 s22 s22p63 s23p63 d10

Zn2+ আয়নের বহিঃস্থ 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ। তাই Zn2+ এর d-অরবিটালের ইলেকট্রনের d-d স্থানান্তর সম্ভব নয়। এ কারণে [Zn(NH3)4]2+ বর্ণহীন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”