A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৮১🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস,, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই পুষ্প প্রতীক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্পাইকলেট পুষ্পমঞ্জরি বলতে বোঝায় ছোটো প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক। মঞ্জরীদন্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক ঘুম থাকে। উপরে একটি সপুষ্পক ঘুম বা লেমা থেকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যালিয়া। প্যালিয়ার উপর পুষ্প থাকে। যেমন: ধান, গম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র: P উদ্ভিদের গোত্র হলো: Malvaceae। নিচে এর পুষ্পসংকেত ব্যাখ্যা করা হলো-

পুষ্প সংকেত:

ব্যাখ্যা : মঞ্জরিপত্র ও উপমঞ্জরিপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে। বৃত্যংশ ৫টি, সংযুক্ত; পাপড়ি ৫টি, মুক্ত; পুংকেশর অসংখ্য সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র Q উদ্ভিদের গোত্র হলো: Poaceac। নিচে এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

১. খাদ্যশস্য হিসেবে: Poaceae গোত্রের উদ্ভিদ যেমন- ধান, গম,, ভুট্টা, যব, জোয়ার, চিনা, কাউন, ওট প্রভৃতি খাদ্যশস্য হিসেবে মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে।

২. গোখাদ্য হিসেবে: হাজার প্রজাতির ঘাস, যেমন- দূর্বাঘাস, কার্পেট ঘাস, ধানের পাতা, তৃণকান্ড ইত্যাদি গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

৩. কাগজ বা শিল্পোৎপাদনে: বাঁশ, নলখাগড়া, আখের ছোবড়া, উলুখড় থেকে কাগজ তৈরি করা হয়। এছাড়া বাঁশ দ্বারা ফার্নিচার তৈরি হয়।

৪. গুড় ও চিনি তৈরিতে: চিনিকলে আখের রস থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। পৃথিবীর প্রধান চিনি উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে আখ।

৫. প্রসাধনী শিল্পে: আদা ঘাস ও লেবুঘাস থেকে প্রাপ্ত সুগন্ধি তেল প্রসাধনী শিল্পে ও পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।

৬. ভেষজ হিসেবে: আরগটের জন্য রাই গাছ চাষ করা হয়। আরগট উদ্ভিদ থেকে প্রস্তুত আরগট মিকশ্চার প্রসূতিদের জরায়ু সংকোচনের প্রতিষেধক হিসেবে প্রয়োগ করা হয়। দূর্বাঘাস রক্তপাত বন্ধ করে।

৭. অ্যালকোহল তৈরিতে: চিনিকলের বর্জ্য চিটাগুড় থেকে অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট এবং দেশি মদ তৈরি করা হয়।

৮. গৃহনির্মাণ সামগ্রী ও জ্বালানির উৎস: বাঁশ মানুষের গৃহনির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান। এছাড়া ছন, ইকড়, কাশ ইত্যাদি-উদ্ভিদও গৃহনির্মাণে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির ঘাস ও বাঁশ গ্রামীণ জ্বালানির অন্যতম উৎস।

৯. সৌখিন বাগান তৈরিতে: সৌন্দর্য বৃদ্ধিতে বাগানের লনে বিভিন্ন প্রজাতির মাসকে সৌখিন উদ্ভিদ হিসেবে রোপন করা হয়।

১০. ভূমিধ্বস রোধক: কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধকল্পে এবং সৌন্দর্য বর্ধনের জন্য দু'পাশে লাগানো হয়।

১১. আসবাবপত্র তৈরিতে: বিভিন্ন জাতের বাঁশ আসবাবপত্র তৈরিতে ও কুটির শিল্পে ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”