| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের মধ্যকার সংযুক্তিই হলো গ্লাইকোসাইডিক বন্ধন।
DNA, RNA ও প্রোটিন এই তিন প্রকার জৈব অণুর মধ্যে পারস্পরিক কার্যকরী সম্পর্ক যার মাধ্যমে জেনেটিক বার্তা প্রবাহ DNA রেপ্লিকেশন, RNA ট্রান্সক্রিপশন ও প্রোটিন সংশ্লেষের দ্বারা ঘটে, তাকে সেন্ট্রাল ডগমা বলে। অর্থাৎ জেনেটিক তথ্যের এক প্রকার প্রবাহ চিত্র।
উদ্দীপকের E টিস্যুতন্ত্র হলো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র যা ট্রাইকোমযুক্ত। এ টিস্যুতন্ত্রে এপিডামাল রন্দ্র থাকে। এপিডার্মিসের রন্দ্রগুলো ২ রকম। যথা: ১ পত্ররন্দ্র ও ২. পানি-পত্ররন্ধ্র। নিচে এদের মধ্যে একটি তুলনামূলক ব্যাখ্যা করা হলো-
উদ্ভিদের G অঞ্চল হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র, যেখানে স্বতন্ত্র গাঠনিক ও কার্যকরী তাৎপর্য বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো-
উদ্ভিদের অধিকাংশ অংশ গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে গঠিত। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা টিস্যু মিলিতভাবে এই টিস্যুতন্ত্র গঠিত হয়। উদ্ভিদের এপিডার্সিস হতে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে এই টিস্যুতন্ত্রকে ২ ভাগে ভাগ করা যায়। বহিঃস্টিলীয় ও অন্তঃস্টিলীয় অঞ্চল। অধঃত্বক, কর্টেক্স, অন্তঃত্বক দিয়ে বহিঃস্টিলীয় অঞ্চল গঠিত। কান্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা ও ভেতরের অংশকে রক্ষা করা অধঃত্বকের কাজ। মূলের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় করে। কাণ্ডের কর্টেক্স উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে। অন্তঃত্বকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে। অন্তঃত্বক মূলজ চাপ নিয়ন্ত্রণ করায় ভূমিকা রাখে। অন্তঃস্টিলীয় অঞ্চল পেরিসাইকল, মজ্জা, মজ্জা রশ্মি নিয়ে গঠিত। পেরিসাইকল পার্শ্বমূল সৃষ্টি ও কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে। মজ্জার প্রদান কাজ খাদ্য সঞ্চয় করা। মজ্জা রশ্মি গৌণ টিস্যু সৃষ্টি করে পানি ও খাদ্য পরিবহণ করে।
সুতরাং বলা যায়, ও অঞ্চলে স্বতন্ত্র গাঠনিক ও কার্যকরী তাৎপর্য রয়েছে।