A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ফুটবল খেলার সময়…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১৭🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ফুটবল খেলার সময় সিফাতের বাম হাতের রেডিয়াস নামক হাড় ভেঙ্গে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচ-এ পাঠানো হয় এবং অর্থোপেডিক সার্জনের কাছে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহাভ্যন্তরে অবস্থিত একপ্রান্ত খোলা ও নলাকার ফাঁপা গহ্বরই হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব প্রাণীর দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক শুধু দুটি স্তর বিদ্যমান তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। এদের দেহে মেসোডার্ম অনুপস্থিত থাকে। Cnidaria পর্বভুক্ত প্রাণীসমূহ দ্বিস্তরী হয়। যেসব প্রাণীর ভ্রূণ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামের তিনটি ভ্রূণস্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত প্রাণীরা ত্রিস্তরী। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত সিফাতের ভেঙ্গে যাওয়া হাড়টি হলো রেডিয়াস নিচে এর গঠন বর্ণনা করা হলো- 
রেডিয়াস সম্মুখ বাহুর একটি হাড়। এটি দেহের বাহিরের দিকে অবস্থিত। এর উপরের দিক সরু এবং নিচের দিকে ক্রমশ মোটা হয়। রেডিয়াসের অগ্রপ্রান্তে মাথা, গ্রীবা ও টিউবারোসিটি এবং নিম্নপ্রান্তে স্টাইলয়েড প্রসেস ও টিউবার্কল থাকে। উপরের প্রান্তে রেডিয়াস ও আলনা অ্যানুলার পেশিতে এবং বাকি অংশ অ্যান্টিব্রাঙ্কিয়াল আবরণ দিয়ে যুক্ত থাকে। রেডিয়াসের নিচের অংশটি চ্যাপ্টা এবং এ স্থানে স্টাইলয়েড প্রসেস নামক উঁচু অংশ থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খেলতে গিয়ে সিফাতের বাম হাতের রেডিয়াস নামক হাড় ভেঙ্গে যায়। এক্ষেত্রে মূলত অস্থিভঙ্গের ঘটনা ঘটেছে। অস্থিভঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে। জটিলতার উপর নির্ভর করে একে তিনভাগে ভাগ করা যায় । যথা- 
১. সাধারণ অস্থিভঙ্গ: এ ধরনের অস্থিভঙ্গে অস্থি ভেঙ্গে, ত্বকভেদ করে বাইরে বেরিয়ে আসেনা বরং তা দেহের ভেতরেই থাকে। এক্ষেত্রে, ভাঙ্গা অঙ্গটি সাবধানে সোজা করে রাখতে হবে। এরপর একটি স্প্লিন্ট বা বন্ধফলক তৈরি করে ভাঙ্গা জায়গাটি স্বাভাবিক অবস্থায় এনে রাখতে হবে। অস্থিভঙ্গ রোগ নিম্নাঙ্গে হলে শোয়া অবস্থায় ও ঊর্ধ্বাঙ্গে হলে বসা অবস্থায় থাকতে হবে। নিকটস্থ চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ভাঙ্গা স্থানের বাইরে 
স্থায়ী প্লাস্টার তৈরি করতে হতে পারে। 
২. যৌগিকঅস্থিভঙ্গ:  যখন অস্থি ভেঙ্গে ত্বকের বাইরে বেরিয়ে আসে, তাকে যৌগিক অস্থিভঙ্গ বলে। এক্ষেত্রে গরম পানি ও সাবান দিয়ে ক্ষতস্থান পরিস্কার করতে হবে রক্ষক্ষরণ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ক্ষত ঢেকে চাপ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে। যত দ্রুত সম্ভব রোগীকে নিকট হাসপাতালে নিতে। 
৩. জটিল অস্থিভঙ্গ: যখন অস্থি ভেলে গিয়ে কয়েক খন্ডে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে জটিল অস্থিভঙ্গ বলে। এ ধরনের অস্থিভঙ্গে রোগীর শ্বাস-প্রশ্বাস, প্রেসার ও নাড়ী স্পন্দন স্বাভাবিক রাখার চেষ্টা করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেবেন। রোগীর ঔষুধ ও পরিচর্যা অব্যাহত রাখতে হবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ফুটবল খেলার সময়…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”