A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘গফুর মিয়ার সংসার…’ রাজশাহী বোর্ড ২০১৭ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ নাটক ও উপন্যাস🧩 অধ্যায় ২য় অধ্যায় — লালসালু🔢 সৃজনশীল নং ১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'নিরাক পড়া' হচ্ছে- বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ দেশের প্রান্তিক মানুষের অন্ধ ধর্মবিশ্বাসের দিকটিকে বোঝানো হয়েছে।

গ্রামবাংলায় সাধারণত শিক্ষার আলো জোরালো নয়। এর ফলে সেখানকার অধিকাংশ মানুষ হয় ধর্মান্ধ। তারা উন্নত চাষপদ্ধতি গ্রহণ করে না। খোদার ওপর ভরসা করে চুপ করে বসে থাকে। তাই গ্রামে দেখা দেয় দুর্ভিক্ষ ও শুরু হয় ক্ষুধার যন্ত্রণা। তখন ধর্মকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা, ধর্মের নামে চলে ভণ্ডামি। আলোচ্য উক্তিটি দ্বারা প্রান্তিক মানুষের জীবনে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ও ধর্মকেন্দ্রিক ব্যবসার বিষয়টিই বোঝানো হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে মরিয়ম যেন 'লালসালু' উপন্যাসের রহিমারই প্রতিরূপ হয়ে উঠেছে।

'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রের মধ্যে মধ্যযুগের নারীর জীবনবাস্তবতার ছাপ লক্ষণীয়। রহিমা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সে ঠান্ডা এবং ধর্মভীরু মানুষ। স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভয়। স্বামীর প্রতি আনুগত্য এবং প্রথা মতো জীবনযাত্রা তার অন্যতম বৈশিষ্ট্য। সংসারের সকল কাজ সে অত্যন্ত নিপুণভাবে সম্পাদন করে। কোনো কাজেই যেন তার ক্লান্তি নেই। এসব আচরণগত দিক থেকে উদ্দীপকের মরিয়ম যেন রহিমার প্রতিমূর্তি।

উদ্দীপকে ও 'লালসালু' উপন্যাসে চিরন্তন বাঙালি নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে রহিমা ও মরিয়ম চরিত্রে। বাঙালি নারীরা মৃত্যু ছাড়া স্বামীগৃহ ত্যাগ করে না। গৃহের সব কাজ তারা আপন করে নেয়। রহিমা ও মরিয়মের মধ্যে বাঙালি নারীর এসকল গুণের সমস্তই লক্ষ করা যায়। তারা পরিবারকে ভালোবেসে সংসারের সকল কাজকে আপন করে নিয়েছে। দিন-রাত পরিশ্রম করার পরও তাদের ক্লান্তি নেই। ঘরের খুঁটি যেমন একটি ঘরকে দাঁড় করিয়ে রাখে তেমনি মরিয়ম ও রহিমা উভয়ই ঘরের খুঁটির মতো নিজেদের সংসারের গুরুভার বহন করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত থাকলেও উপন্যাসের রহিমার মাতৃহৃদয় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সান্নেধ্যে কিছুটা পরিতৃপ্তি লাভ করেছে।

'লালসালু' উপন্যাসের মাজার ব্যবসায়ী শঠ মজিদের প্রথম স্ত্রী রহিমা। মাজার ও স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে তার। কিন্তু সন্তান না থাকায় তার মনের মধ্যে একটা দুঃখবোধ কাজ করত। রহিমার সন্তান জন্ম দিতে না পারাকে কেন্দ্র করে মজিদ দ্বিতীয়বার বিয়ে করে জমিলাকে ঘরে তোলে, কিন্তু রহিমা অল্প বয়েসী জমিলাকে সতিন না ভেবে তার অন্তরে জমিলার প্রতি সন্তানবাৎসল্য জেগে ওঠে।

উদ্দীপকের মরিয়মের মধ্যে শাশ্বত বাঙালি নারীর সকল গুণের বিস্তার লক্ষ করা যায়। তিনি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান। কিন্তু তার জীবনেও ছিল সন্তান প্রাপ্তির অপূর্ণতা। একারণে মাঝে মাঝে মরিয়ম নিজেকে বড় একলা মনে করেন। গফুর তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজেও কষ্ট পান।

'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে রহিমার সাথে মাজারের খাদেম মজিদের দীর্ঘদিনের সংসার জীবনের কথা। স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে সহধর্মিণী রহিমার। কিন্তু হঠাৎ করে অসুস্থতা ও বয়সের কারণে রহিমা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন সংসার যাপনের পর মজিদের মন আর স্ত্রীর প্রতি টানে না। দ্বিতীয়বার বিয়ে করে অল্প বয়সী মেয়ে জমিলাকে ঘরে আনে সে। নিঃসন্তান রহিমা কম বয়সী চঞ্চল জমিলার মাধ্যমে যেন নিজের মাতৃত্বকে অনুভব করে। জমিলার সঙ্গ তার সন্তানের অভাবকে অনেকটাই পূর্ণ করে দেয়। এদিক দিয়ে উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘গফুর মিয়ার সংসার…’ রাজশাহী বোর্ড ২০১৭ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)”