| ㅤ | A. Nayan29 Oct 2026 (3 hours ago) |
সৃজনশীলঃ ‘ঘটনা-১: এই বছর…’ বরিশাল বোর্ড ২০২২ – প্রকল্প, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)

ঘটনা-১: এই বছর হাওর অঞ্চলে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে বন্যা হয়। যার কারণে প্রচুর ফসল নষ্ট হয়।
ঘটনা-২: একজন কৃষক এই বছর ধানের ক্ষেতে কোনো ধরনের পরিচর্যা না করেই ভালো ফসল উৎপাদন করেন। এতে তিনি ভাবলেন হয়তো ধানের চাহিদা কমে গেছে তাই ভালো ফসল হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
বল প্রকল্পের স্তর চারটি। যথা- ১. বিষয় বা ঘটনার নিরীক্ষণ, ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠন, ৩. সিদ্ধান্ত গ্রহণ এবং ৪. সিদ্ধান্ত যাচাইকরণ।
প্রাথমিক আনুমানিক ধারণা সবার কাছে সত্য হওয়ার জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়। বৈধ প্রকল্পের একটি শর্ত হলো- প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। কারণ প্রকল্প হলো কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণা সত্যও হতে পারে; আবার মিথ্যাও হতে পারে। তাই কোন প্রকল্পটি যথার্থ সেটি নির্বাচন করার জন্য প্রকল্পগুলোকে পরীক্ষা করা বা যাচাই করার দরকার হয়। যেমন- সুনামির কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, একটি দৈত্য সুনামির জন্য দায়ী। এই প্রকল্প যাচাইযোগ্য নয়। তাই কোনো প্রকল্পকে অবশ্যই প্রমাণযোগ্য বা যাচাইযোগ্য হতে হবে।
উদ্দীপকের ঘটনা-১ এ প্রকল্পের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হলো-
ঘটনা-১ এ বলা হয়েছে , এই বছর হাওর অঞ্চলে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে বন্যা হয়। যার কারণে প্রচুর ফসল নষ্ট হয়। উদ্দীপকের এই ঘটনাটি প্রকল্পের প্রাসঙ্গিকতার সাথে সাদৃশ্যপূর্ণ।
প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে - সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্যআমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বা সাদৃশ্যপূর্ণ হতে হয়। অন্যথায় ঘটনাকে ব্যাখ্যা করা বা ঘটনার কারণ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। যেমন- ঘটনা-১ এ হাওর অঞ্চলে ফসল নষ্ট হওয়ার কারণ হিসেবে যে অনুমান বা প্রকল্প গ্রহণ করা হয়েছে তা প্রাসঙ্গিক বা বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই তা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে।
প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক, যৌক্তিক ও প্রাসঙ্গিক হতে হবে- ঘটনা-২ প্রকল্পের এই শর্তের সাথে অসঙ্গতিপূর্ণ।বিশ্লেষণ করা হলো-
ঘটনা-২ এ বলা হয়েছে , একজন কৃষক ধানের ক্ষেতে কোনো ধরনের পরিচর্যা না করেই ভালো ফসল উৎপাদন করেন। এতে তিনি ভাবলেন হয়তো ধানের চাহিদা কমে গেছে তাই ভালো ফসল হয়েছে। বস্তুত ভালো ফসল হওয়ার সাথে ধানের চাহিদার কোনো সম্পর্ক নেই এবং কোনো ধরনের পরিচর্যা ছাড়াই ভালো ফসল উৎপাদনও করা যায় না। তাই উদ্দীপকের বর্ণিত তথ্য ও কৃষকের অনুমান অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং বাস্তব কারণভিত্তিক নয়।
যেকোনো প্রাথমিক অনুমান যথার্থ বা বৈধ হতে হলে তাকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে কখনো প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না। বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা বৈধ হবে না। প্রকল্প বৈধ হতে গেলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমান প্রকাশক হতে হবে। যেমন- ধানের চাহিদা কমে গেছে তাই ভালো ফসল হয়েছে। এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়। কারণ এরূপ অনুমানের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। পাশাপাশি প্রাসঙ্গিকতা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রাসঙ্গিক না হলে ঘটনার মূল কারণ নির্ণয় করা সম্ভব নয়। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই অনুমানকে সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে।