A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ঘটনাচিত্র- ১: একটি…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১০৮🏢 প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ঘটনাচিত্র- ১: একটি সিলিন্ডার আকৃতি পাত্রে একটি অজানা দ্বিপরমাণুক গ্যাস রাখা আছে। পাত্রে গ্যাসের চাপ 4atm। অতিদ্রুত প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা 3 গুণ করা হলো।

ঘটনাচিত্র- ২:0°C তাপমাত্রার 1kg পানিকে তাপ দিয়ে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো। অন্যদিকে, 0°C তাপমাত্রার 5kg বরফকে উত্তপ্ত করে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

4.58mm পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় সাম্যে থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সিস্টেমে গ্যাসের ক্ষুদ্র প্রসারণ dV এবং স্থির চাপ P হলে সমচাপ প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক মোট কাজ, 

dW=PdV = চাপ × আয়তনের পরিবর্তন 

তাপগতিবিদ্যার ১ম সূত্র হতে আমরা জানি, dQ=dU+dW

অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তি সিস্টেমের অন্তঃস্থ শক্তি পরিবর্তন এবং বহিঃস্থ কাজ সম্পাদনে ব্যয় হয়।

কিন্তু সমোষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে বলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না।

∴ সমোষ্ণ প্রক্রিয়ায়, dU=0

∴ তাপগতিবিদ্যার ১ম সূত্রানুযায়ী, dQ=0+dW=dW

অর্থাৎ সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণরূপে কাজ সম্পাদনে ব্যয় হয়।

অর্থাৎ সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ অপেক্ষা বৃহত্তর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘটনা চিত্র-১ এ অতিদ্রুত প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হয়। অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তন সংঘটিত হয়।

এখানে, প্রাথমিক তাপমাত্রা, T1=T

পরবর্তী তাপমাত্রা, T2=3T

প্রাথমিক চাপ, P1=4atm

চূড়ান্ত চাপ, P2=?

দ্বি-পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, γ=1.4

আমরা জানি, T1P11−γγ=T2P21−γγ

বা, T1 T2=(P2P1)1−γγ

বা, P2=(T1T2)y1−γ×P1=(T3T)1.41−1.4×4

=(13)1.41−1.4×4=187.06 atm

অতএব, ঘটনা চিত্র-১ এ সিলিল্ডার সংরক্ষিত গ্যাসের চৃড়ান্ত চাপ, 187.06 atm .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

১ম ক্ষেত্রে: এখানে, পানির ভর, m=1 kg

আপেক্ষিক তাপ =4200Jkg−1 K−1

0∘C তাপমাত্রার পানিকে 100∘C C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন,

S1=mSln⁡ T2 T1=1×4200×ln⁡(373273)=1310.85JK−1

আবার, এখানে,

পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, lv=2.26×106Jkg−1

তাপমাত্রা, T=373K

100∘C তাপমাত্রার পানিকে 100∘C C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন,

S2=mly T=1×2.26×106373=6058.98JK−1

∴ প্রথম ক্ষেত্রে মোট এনট্রপির পরিবর্তন,

ΔS1=S1+S2=(1310.85+6058.98)JK−1

=7369.83JK−1

২য় ক্ষেত্রে :

এখানে, বরফের ভর m1=5 kg

পানির আপেক্ষিক তাপ, S=4200Jkg−1 K−1

বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, lf=3.36×105Jkg−1

0∘C তাপমাত্রার বরফ থেকে 0∘C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন,

S3=mllf Ti=5×3.36×105273=6153.85JK−1

আবার, 0∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার পানিতে পর্রিণত করতে এনট্রপির পরিবর্ত,

S4=mi Sln⁡ T2 T1=5×4200×ln⁡(373273)=6554.24JK−1

∴ ২য় ক্ষেত্রে মোট এনট্রপির পরিবর্তন,

ΔS2=S3+S4=(6153.85+6554.24)JK−1

=12708.09JK−1

যেহেতু ΔS2>ΔS1

অর্থাৎ ২য় ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বেশি।

সুতরাং ২য় ক্ষেত্রে বিশৃঙ্খলার পরিমাণ অধিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ঘটনাচিত্র- ১: একটি…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”