A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ঘর্ষণহীন অনুভূমিক তলের…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩৫🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর একটি দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগ করে 5 cm সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসল। [স্প্রিং ধ্রুবক, k = 120 N m¯¹]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কযে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় তাই সংরক্ষণশীল বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি প্রয়োগকৃত বলের দিকের সাথে θ কোণ উৎপন্ন করে s পরিমাণ 'সরণ ঘটে তবে কৃতকাজ, W = Fs cos θ এখন, বল প্রয়োগে যদি বস্তুটির সরণ বলের লম্ব বরাবর হয় তবে ঐ বলের দ্বারা কোনো কাজ হয় না। কেননা, এই ক্ষেত্রে θ = 90° হওয়ায় W = Fs cos 90° = 0 । অর্থাৎ, বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

স্প্রিং ধ্রুবক, k = 120 N m-1

স্প্রিং এর প্রসারণ, x = 2.5 cm = 0.025 m

সঞ্চিত শক্তি, U = ?

 

আমরা জানি,

U=12kx2=12×120 N m−1×(0.025 m)2=37.5×10−3 J

 

অতএব, স্প্রিং এর সঞ্চিত বিভবশক্তি 37.5 × 10-3 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, স্প্রিং ধ্রুবক, k = 120 Nm¯¹

স্প্রিং এ F' পরিমাণ বল প্রয়োগে সরণ x হলে, এবং প্রত্যয়নী বল F হলে ,

আমরা জানি, F=−kx এবং এর ভেক্টর রূপ, F→=−kxi^

আমরা জানি, ভেক্টর অপারেটর ডেল, ∇→=δδxi^+δδyj^+δδzk^

এখন, ∇→×F→=|i^j^k^δδxδδyδδz−kx00|=i^(0−0)−j^(0−0)+k^(0−0)

∴∇→×F→=0

এখানে, যেহেতু ∇→×F→=0 তাই F→ বল সংরক্ষণশীল বল।

সুতরাং, উদ্দীপকে স্প্রিং বলটি সংরক্ষণশীল বল।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ঘর্ষণহীন অনুভূমিক তলের…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”