A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘গোত্র P =…’ বরিশাল বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৪৬🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

গোত্র P = পরাগধানী বৃক্কাকার
গোত্র Q = পুষ্পবিন্যাস স্পাইকলেট

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফুলের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুই হচ্ছে অমরা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাইকাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়, কারণ নগ্নবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ডিম্বকগুলো মেগাস্পোরোফিলের উপর নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর তা ফলহীন নগ্নবীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরিত হয়ে নতুন Cycas উদ্ভিদ তৈরি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত গোত্র-P হলো Malvaceae গোত্রের অন্তর্গত পরাগধানী বৃক্কাকার। নিচে Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-

১. কাণ্ডের কচি অংশে রোম এবং পিচ্ছিল পদার্থ বিদ্যমান।
২. উপপত্র মুক্তপার্শ্বীয়।
৩. পুষ্প একক ও সাধারণত উপবৃতিযুক্ত।
৪. পুংকেশর বহু, এক গুচ্ছক।
৫. পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।
৬. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।
৭. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।
৮. অমরাবিন্যাস অক্ষীয়।
৯. পুষ্পবিন্যাস টুইস্টেড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত গোত্র-Q দ্বারা Poaceae গোত্রের উদ্ভিদকে বুঝানো হয়েছে। Poaceae গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণী টিকে থাকতে পারে না। অর্থাৎ প্রাণীর বেঁচে থাকার জন্য এই গোত্রের উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'নিচে তা বিশ্লেষণ করা হলো-

Poaceae গোত্রের অন্তর্ভুক্ত ধান (Oryza sativa) পৃথিবীময় প্রধান খাদ্য শস্য হিসেবে পরিচিত। খড় উচ্চমানের গোখাদ্য। গম (Triticum aestivum) খাদ্য শস্য হিসেবে সমাদৃত। রুটি, পরোটা, বিস্কুট; পাউরুটি প্রভৃতি তৈরিতে গম ব্যবহৃত হয়। ভূট্টা বীজ (Zea mays) থেকে আটা, কর্ণফ্লেক্স প্রভৃতি তৈরি হয়। এটি হাঁস-মুরগির প্রধান খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। আখ (Saccharum officinarum) এর রস থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি হয়। উলুখড় (Imperata. cylindrica) কুঁড়েঘরের ছাউনি তৈরি বা কাগজের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাঁশ (Bambusa bambos) গৃহনির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। দূর্বাঘাস (Cynodon dactylon) উপাদেয় পশুখাদ্য। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। লেবু ঘাস (Cymbopogon citratus) সুগন্ধী তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। যব (Hordeum vulgare) বাণিজ্যিকভাবে হরলিক্স, কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। জোয়ার (Sorghum vulgare) খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়।

উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, Poaceae গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণিজগৎ টিকে থাকতে পারে না। প্রাণীর বেঁচে থাকার জন্য Poaceae গোত্রের উদ্ভিদসমূহ বিশেষ ভূমিকা পালন করে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘গোত্র P =…’ বরিশাল বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”