A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘গ্রামীণ পরিবেশে বেড়ে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ১১তম অধ্যায় : আম আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সবুজ ও সাকিল সার্বক্ষণিক মোবাইল ফোনে মেতে থাকে। তাছাড়া টেলিভিশনে খেলা দেখাও তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ঘর থেকে তারা বেরুতেই চায় না। তাদের মা বিলকিস বেগম ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কখনো আদর করে, কখনোবা রাগ করে মোবাইল ফোনের আসক্তি থেকে তাদের দূরে রাখার চেষ্টা করেন। তিনি বলেন, “মোবাইল দরকার কিন্তু লেখাপড়া সবার আগে দরকার, বাবা।”

উত্তর:

নীলমণি রায় হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতা।

উত্তর:

স্বামী হরিহরের মুখে দশঘরার এক অবস্থাপন্ন লোকের প্রস্তাব শুনে আগ্রহে স্ত্রী সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো।

'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে এবং বিভিন্ন লোকের বাড়িতে পূজা করে কোনো রকমে সংসার চালাচ্ছিল। ব্রাহ্মণ হওয়ায় দশঘরার এক অবস্থাপন্ন সদ্‌গোপ তাকে তাদের গ্রামে গিয়ে বাস করতে বলে। বসতবাড়ির পাশাপাশি ধানের জমিও দিতে চায় তারা। হরিহর এই কথা স্ত্রী সর্বজয়াকে বললে আগ্রহের আতিশয্যে তার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো।

উত্তর:

উদ্দীপকের সবুজ ও সাকিলের সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার চঞ্চলতার দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে।

আগেকার দিনে গ্রামীণ জীবনে শিশুরা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে খেলাধুলা ও খুনসুটিতে মেতে উঠত। তাদের জীবন ছিল প্রকৃতিঘনিষ্ঠ ও আনন্দময়। কিন্তু বর্তমানে প্রযুক্তির সংস্পর্শে এসে শিশুরা ঘরে বসে থেকে বিভিন্ন খেলা খেলে।

উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সবুজ ও সাকিল সার্বক্ষণিক মোবাইল ফোনে মেতে থাকে। তাছাড়া টেলিভিশনে খেলা দেখাও তাদের অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে 'আম-আঁটির ভেপু' গল্পের অপু ও দুর্গা দরিদ্র পরিবারে জন্ম হলেও প্রকৃতির সঙ্গে হেসে খেলে বড় হয়েছে। সারা দিন তারা বনে বাদাড়ে ঘুরে বেড়ায়। অন্যের গাছ থেকে আম কুড়িয়ে এনে মায়ের দৃষ্টির আড়ালে নুন ও তেল দিয়ে মেখে খায়। অর্থাৎ অপু ও দুর্গার মধ্যে চঞ্চলতা লক্ষ করা যায়, যা উদ্দীপকের সবুজ ও সাকিলের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। 

উত্তর:

"উদ্দীপকের বিলকিস বেগম যেন 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার যথার্থ প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ।

মানুষের জীবনে শৈশব একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়টিতে সবার মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ করা যায়। এ সময়ে শিশুরা আনন্দ ও দুরন্তপনায় মেতে থাকে। ফলে দুষ্টুমি ও অবাধ্যতার জন্য কখনো কখনো বাবা-মা তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

উদ্দীপকের বিলকিস বেগম তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কখনো আদর করে, কখনোবা রাগ করে মোবাইল ফোনের আসক্তি থেকে তাদের দূরে রাখার জন্য চেষ্টা করেন। 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার মধ্যেও অপু ও দুর্গাকে নিয়ে একইভাবেই চিন্তিত হতে দেখি। এদিক থেকে বিলকিস বেগম সর্বজয়ার যথার্থ প্রতিনিধি।

'আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়ার ছেলে অপু এবং মেয়ে দুর্গা সুযোগ পেলেই বাড়ির বাইরে বনেবাদাড়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে দুর্গা মায়ের কোনো কথাই শোনে না। সে তার নিজের খেয়াল খুশিমতো চলে। অন্যের গাছের আম কুড়িয়ে খায়। ছোট ভাই অপুর সঙ্গে খুনসুটি করে। মাকে সে কোনো কাজেই সহযোগিতা করে না। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধই নেই। এগুলো দেখে সর্বজয়া খুবই চিন্তিত হয়। দুর্গাকে বকা-ঝকা করে। স্বামী হরিহরের কাছে সে মেয়ের ব্যাপারে নালিশ জানায়। ফলে তার মধ্যে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কাজ করে, যা উদ্দীপকের বিলকিস বেগমের মধ্যেও পরিলক্ষিত হয়। তাই বলা যায়, প্রদত্ত মন্তব্যটি যথার্থ।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘গ্রামীণ পরিবেশে বেড়ে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)”