| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘গ্রামের পুকুরে গোসল…’ দিনাজপুর বোর্ড ২০২২ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে তারেক একটি প্রাণী দেখেছিল। প্রাণীটি আশ এবং পাখনা যুক্ত, কানকো উপস্থিত। বিজ্ঞানের ছাত্র হওয়ায় এ প্রাণীর পাশাপাশি সে আইশঁবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, পালক যুক্ত, লোমযুক্ত প্রাণীদের কথা ভাবছিল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে জীবজগতকে গোষ্ঠী বা দলে বিন্যস্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস।
যেসব প্রাণী সিলোমবিহীন তবে ভূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে তাদের সিউডোসিলোমেট প্রাণী বলে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। উদাহরণ: Nematoda, Rotifera, Kinorhyncha প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা সিউডোসিলোমেট।
উদ্দীপকে তারেকের দেখা প্রাণীটি হলো অস্থিময় মাছ, যা Actinopterygii শ্রেণির অন্তর্ভুক্ত এবং তরুণাস্থিময় মাছ হলো Chondrichthyes শ্রেণির অন্তর্ভুক্ত। নিচে তরুণাস্থিময় মাছের সাথে অস্থিময় মাছের তুলনা দেয়া হলো-
উদ্দীপকে তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন শ্রেণিভুক্ত।নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো-
তারেকের ভাবনার সবগুলো প্রাণীই কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। তবে তারা বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত। এদের মধ্যে আঁইশবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বকবিশিষ্ট প্রাণীটি Myxini শ্রেণির অন্তর্ভুক্ত। এই শ্রেণিভুক্ত মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। এদের সকল প্রাণীই সামুদ্রিক। অন্যদিকে পালকযুক্ত প্রাণীটি Aves، শ্রেণির অন্তর্ভুক্ত। এরা পাখি নামে পরিচিত। এদের দেহ হালকা যা উড্ডয়নের জন্য সফলভাবে অভিযোজিত। এরা সমোষ্ণশোণিত বা এন্ডোথার্মিক। আবার, লোমযুক্ত প্রাণীগুলো 'Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত। এরা স্তন্যপায়ী। দেহত্বক গ্রন্থিযুক্ত এবং লোমে আবৃত। প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। মানুষও এ শ্রেণির অন্তর্ভুক্ত।
তাই বলা যায়, তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন ভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।