| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘গ্রীক পুরানে বর্ণিত…’ রাজশাহী বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

গ্রীক পুরানে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীরগতি সম্পন্ন চলনে প্রদর্শন করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
Hydra- দেহের অগ্র প্রান্তে অবস্থিত ক্ষুদ্র ও মোচাকার গঠনটিকে হাইপোস্টম বলে।
নিডোব্লাস্ট কোষের স্ফিত মধ্যাংশে তরল পদার্থপূর্ণ এবং প্যাঁচানো সুত্রক সমন্বিত ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বলে। এর প্রাচীর অজিব কাইটিন নির্মিত। নেমেটোসিস্ট এর ভেতরের তরলের নাম হিপনোটক্সিন। এটি বিষাক্ত প্রকৃতির এবং প্রোটিন ও ফেনল সমন্বয়ে গঠিত। নেমাটোসিস্ট এর সূত্রকটি শ্যাফট বলে। শ্যাফটে বার্ব এবং বার্বিওল নামক কতগুলো ছোট কাঁটা থাকে। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি থলির ভেতরে উল্টা অবস্থায় প্যাচানো থাকে।
উদ্দীপকের উল্লেখিত প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রা ধীর গতি সম্পন্ন চলন হল ফাঁসচলন বা লুপিং। নিচে হাইড্রার ফাঁসচলন পদ্ধতির সচিত্র ব্যাখ্যা করা হলো:
লুপিং: লুপ গঠনের মাধ্যমে, পতঙ্গ লার্ভার মতো এ চলন সম্পন্ন হয়। সাধারণত অধিক দূরত্ব অতিক্রম করার সময় হাইড্রা এর চলন পদ্ধতি অনুসরণ করে। এ পদ্ধতিতে প্রাণী প্রথমে কর্ষিকা উপরে করে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর গমন পথের দিকে দেহকে যতটা সম্ভব বাকিয়ে দেয় এবং কর্ষিকা দ্বারা চলন তল্কে স্পর্শ করে।। এ সময় কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট তল আঁকড়ে ধরতে সাহায্য করে। এ পর্যায়ে হাইড্রা বেশি আবরণী কোষের সংকোচন দ্বারা পাদচারটিতে টেনে কর্ষিকার বা মুখের কাছে নিয়ে আসে। এভাবে একটি লুপ তৈরি হয়। এরপর আবার কৌশিকাগুলোকে তোর হতে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। একই পদ্ধতি বারবার অনুসরণ করে হাইড্রা ধীরগতিতে হামাগুড়ি চলনসম্পন্ন করে।
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। জীবন পরিচালনায় হাইড্রোকোর্স পর্যায় কাজ বন্টন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো:
কোষভিত্তিক শ্রম বন্টন:
১. পেশী-আবরণী কোষ: এসব কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষা, চলন ও শিকার ধরার কাজে অংশ নেয়।
২. ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল, শুক্রাশয় ও ডিম্বাশয় দেহের যে কোন অংশ পুনর্গঠনের সক্রিয় ভূমিকা পালন করে।
৩. নিডোসাইট: এসব কোষ আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে ব্যবহৃত হয়।
৪. সংবেদী কোষ: পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা এদের কাজ।
৫. স্নায়ু কোষ: সংবেদী কোষ কর্তৃক গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপর্যুক্ত প্রতিবেদক সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে।
৬. গ্রন্থি কোষ: গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ মিউকাস ও বিভিন্ন প্রকার এনজাইম নিঃসরণ করে পরিপাকে সহায়তা করে। পাদচাকরিতে উপস্থিত গ্রন্থি কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইড্রোক্স এ কোন বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে এবং বুদবুদ গঠনের মাধ্যমে ভেসে চলতে সাহায্য করে।
৭. পুষ্টি-পেশিকোষ: বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে।: