A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘গ্রুপ-A থ্যালোফাইটিক, সবুজ…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শৈবাল ও ছত্রাক🔢 সৃজনশীল নং ২৭🏢 প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

গ্রুপ-A থ্যালোফাইটিক, সবুজ কিন্তু জননাঙ্গ এককোষী ।

গ্রুপ-B থ্যালোফাইটিক ও অসবুজ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আদি পোষক থেকে পরে নতুন পোষকে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে। যেমন- HIV, SARS, Ebola ইত্যাদি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাধ্যতামূলক পরজীবী বলতে এমন জীবকে বুক্ষায়, যারা তাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য অবশ্যই একটি উপযুত্ত পোষক জীবদেষ্ট্র ওপর-নির্ভরশীল। এরা পোষক ছাড়া দ্বাধীনভাবে বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। ভাইরাস এর একটি উত্কৃষ্ট উদাহরণ। ভাইরাসের নিজম্ব কোনো কোষীয় কাঠামো বা বিপাকীয় ব্যবস্থা নেই। তাই এরা পোষক কোষের বাইরে নিচ্চিয় থাকে এবং কোষের ভিতরে প্রসেশ করেই পোষক কোষের উপকরণ ব্যবহার করে নিজেদের বংশবৃদ্ধি করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গ্রুপ-A হলো শৈবাল এবং গ্রুপ-B হলো ছত্রাক। এদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত স্বতন্ত্র উদ্ভিদ হচ্ছে লাইকেন।
নিচে লাইকেনের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-
লাইকেন একটি স্বয়ংসম্পূর্ণ ও বিষমপৃষ্ঠ থ্যালাসবিশিষ্ট উদ্ভিদ। যার প্রস্থচ্ছেদ মাইক্রোস্কোপে দেখা যায় যে, ঊর্ধ্ব কর্টেক্স অঞ্চলটি ছত্রাকের অসংখ্য হাইফি দিয়ে গঠিত।হাইফি অত্যন্ত ঘনভাবে বিন্যস্ত থাকে বলে হাইফির মাঝে কোষ ফাঁক নেই। ফাঁক থাকলেও ফাঁকা স্থানগুলো মিউসিলেজ জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এ অঞ্চল বেশ পুরু ও বহিঃত্বকের মতো কাজ করে। ঊর্ধ্ব কর্টেক্সের পরের অংশটি সবুজ বা নীলাভ সবুজ যেখানে অল্পসংখ্যক হাইফি ও পর্যাপ্ত পরিমাণে শৈবাল থাকে। একটি প্রজাতির লাইকেনে সর্বদা এক ধরনের শৈবাল থাকে। কতকগুলো প্রজাতিতে হাইফি হতে শৈবাল কোষে হস্টোরিয়া প্রবেশ করে। সবুজ অংশ তথা শৈবাল অঞ্চলের নিচে ফাঁকাভাবে বিন্যস্ত থাকে। ছত্রাকের হাইফি দিয়ে গঠিত মেডুলা অঞ্চল। এ অঞ্চলের হাইফি বেশ পুরু। হাইফি থ্যালাসের প্রান্তের দিকে বেশ পাতলা কিন্তু কেন্দ্রীয় অঞ্চলে ঘনভাবে সন্নিবিষ্ট। মেডুলা অঞ্চলের হাইফি শাখা-প্রশাখা বিভিন্ন দিকে বিস্তৃত। মেডুলা অঞ্চলের নিচে নিচে ঘনভাবে সন্নিবিষ্ট এবং থ্যালাসের সাথে উল্লম্বভাবে বা আনুভূমিক তলে বিস্তৃত ছত্রাকের হাইফিকে নিম্ন কর্টেক্স বলে। এ অঞ্চল থেকেই রাইজয়েড সদৃশ উপবৃদ্ধি বা রাইজাইনগুলোর জন্ম হয়। রাইজাইনগুলো লাইকেন থ্যালাসকে অবলম্বনের সাথে সংলগ্ন রাখে এবং খাদ্যরস শোষণ করতে সাহায্য করে। রাইজান হলো দেহের নিম্নাংশে চুলের ন্যায় একটি অঙ্গ, যা মূলের মতো কাজ করে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গ্রুপ-A ও গ্রুপ-B হলো যথাক্রমে শৈবাল ও ছত্রাক। শৈবাল ও ছত্রাকের মধ্যে বৈসাদৃশ্যের সাথে সাদৃশ্যও বিদ্যমান। শৈবাল ও ছত্রাকের সাদৃশ্য নিম্নরূপ-
১. এরা উভয়ই অপুষ্পক।
২. উভয়ই থ্যালাফাইট শ্রেণিভুক্ত।
৩. উভয়ের মধ্যেই পরিবহণ টিস্যুতন্ত্র অনুপস্থিত।
৪. উভয়েই স্পোর দ্বারা অযৌন জনন সম্পন্ন করে।
৫. দেহগঠন তুলনামূলকভাবে সরল এবং অধিকাংশই এককোষী বা বহুকোষী হলেও জটিল টিস্যু নেই।
৬. উভয়ই সাধারণত স্যাঁতসেঁতে বা জলীয় পরিবেশে বেশি জন্মায়।
৭. উভয়েই যৌন ও অযৌন দুই ধরনের জনন দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘গ্রুপ-A থ্যালোফাইটিক, সবুজ…’ আনন্দ মোহন কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”