A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘গর্ভবতী মিনুর রক্তের…’ সিলেট বোর্ড ২০২৩ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৪৯🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

গর্ভবতী মিনুর রক্তের গ্রুপ AB-ve। তার স্বামী Rh +ve

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে সেগুলোকে মারণ জিন বা লিথাল জিন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাকৃতিক নির্বাচন এই অংশটি ডারউইনের মতবাদের অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয়। মতবাদ অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন হলো যেসব জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি আছে প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে। সুবিধাজনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবৃদ্ধি করে এবং পরিবৃত্তির দ্বারা পরবর্তী বংশধরে পরিবাহিত হয় এভাবে যুগ যুগান্তরে প্রকৃতিতে সুবিধাজনক পরিবৃত্তি যাদের মধ্যে পরিলক্ষিত হয় প্রকৃতি তাদের পুনরায় নির্বাচন করে এবং. এর ফলে জীবের নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে গর্ববতী মিনুর রক্তের গ্রুপ AB-ve এবং তার স্বামীর রক্তের গ্রুপ Rh+ve  মিনুর সন্তান ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত জটিলতাগুলো দেখা দিতে পারে-

১. রক্ত সঞ্চালনে জটিলতা:  Rh- - রক্তবিশিষ্ট ব্যতিক্রম রক্তে Rh-  বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ Rh+  আ্যান্টিজেনের বিপরীত আ্যান্টিবডি উৎপন্ন হবে। এই আ্যান্টিবডিকে অ্যান্টি Rh ফ্যাক্টর বলে। গ্রহীতা যদি দ্বিতীয়বার দাতার Rh+ রক্তগ্রহণ করে তা হলে গ্রহীতার রক্তরসের আ্যান্টি Rh ফ্যাক্টরের প্রভাবে দাতার লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিন্ডে পরিণত হবে। তবে একবার সঞারণের পর যদি গ্রহীতা আর এ রক্ত গ্রহণ না করে তা হলে ধীরে ধীরে তার রক্তে উৎপন্ন সমস্ত আ্যান্টি Rhফ্যাক্টর নষ্ট হয়ে যায় এবং গ্রহীতা স্বাভাবিক রক্ত ফিরে পায়।

২. গর্ভধারণজনিত জটিলতা: সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rhফ্যাক্টর গুরুত্বপূর্ণ। একজন (Rh- নেগেটিভ) মহিলার সঙ্গে (Rh+ পজেটিভ) পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হয় Rh+, কারণ Rh+ একটি প্রকট বিশিষ্ট ৷ ভ্রণ অবস্থায় সন্তানের Rh+ ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌছাবে, ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর (আ্যান্টিবডি) উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে । এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তসল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে ।

যেহেতু Rh বিরোধী আ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থই জন্মায় । কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রণ এ রোগে ভূগে মারা যায়। তাই বিয়ের আগে হবু বর-কনের রক্ত পরীক্ষা করে নেয়া উচিত এবং একই Rh ফ্যাক্টরভূক্ত দম্পত্তি হওয়া উচিৎ। তবে সুখের কথা এই যে, পৃথিবীর বেশির ভাগ অংশে Rh- বৈশিষ্ট্য দুর্লভ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে মিনুর রক্তের গ্রুপ AB-ve এখানে মিনু Rh-. কিন্তু তার স্বামী Rh+ve . লোহিত রক্ত কণিকার প্লাজমামেমব্রেনে Rh ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণিবিন্যাসকে Rh ব্লাড গ্রুপ বলে। Rh ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে Rh+  এবং Rh ফ্যাক্টরবিহীন রক্তকে Rh- রক্ত বলে।

মিনুর রক্তের প্রয়োজন হলে সে যেই ধরনের রক্ত গ্রহণ করতে পারবে ৷ তা বিশ্লেষণ করা হলো-

 

১. যেহেতু মিনু AB-ve ব্লাডগ্রুপ বিশিষ্ট। সে গ্রহীতা হিসেবে AB- , A- , B- , O- ব্লাড গ্রুপধারী দাতা থেকে রক্ত নিতে পারবে।

২. মিনু Rh+ ধারী কোনো ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে । কিন্তু প্রয়োজন হলে সেক্ষেত্রে তার স্বামীর রক্ত সে নিতে পারবে না।

৩. গর্ভধারণজনিত যে জটিলতা মিনুর মধ্যে দেখা যায়, তার প্রতিকার স্বরূপ মিনুর প্রথম সন্তান জন্মানোর ৭২ ঘণ্টার মধ্যে আ্যান্টি D (আ্যান্টিরেসাস আ্যান্টিবডি) মিনুর দেহে শিরাপথে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালে মিনুর দেহে Rhআ্যান্টিজেন বিরোধী Rhআ্যান্টিবডির কার্যকারিতা লোপ পায় । এই অনুপাতে মিনু প্রয়োজন হলে তার স্বামীর রক্ত নিতে পারবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘গর্ভবতী মিনুর রক্তের…’ সিলেট বোর্ড ২০২৩ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”