A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[HA একটি জৈব…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৮৫🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[HA একটি জৈব এসিড যার Ka=1.8×10−4 ও M এর পারমাণবিক সংখ্যা 19]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই ও নিরাপদ পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

HNO3 এবং H3PO4 এর মধ্যে HNO3 এসিড অধিক শক্তিশালী এসিড। কারণ জানা আছে, অক্সোএসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি, ঐ এসিডের তীব্রতা তত বেশি। জারণ সংখ্যা সমান হলে তখন যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে, সেই এসিডের তীব্রতা বেশি হবে। এখানে HNO3 ও H3PO4 উভয়ের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান + 5 এবং নাইট্রোজেন পরমাণুর আকার ফসফরাস পরমাণুর আকারের চেয়ে ছোট। ফলে ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের চার্জ বেশি। তাই HNO3 অধিক শক্তিশালী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১ম পাত্রের দ্রবণের ক্ষেত্রে, HA জৈব এসিড দুর্বল হওয়ায় এটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হবে।

HA(aq)⇌H+(aq)+A−(aq)

 দেওয়া আছে,

বিয়োজন ধ্রুবক, Ka=1.8×10−4M

ঘনমাত্রা, C = 0.2 M

 অসওয়াল্ডের লঘুকরণ সূত্র মতে,

α=KaC=1.8×10−40.2=0.03∴[H+]=α×C[α=0.03]=0.3×0.2=6×10−3M

আমরা জানি, 

pH=−log⁡[H+]=−log⁡(6×10−3)=2.22

সুতরাং উদ্দীপকের ১ম পাত্রের (HA এর দ্রবণের) pH মান 2.22

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের MOH যৌগে M এর পারমাণবিক সংখ্যা 19 হওয়ায় M হল পটাশিয়াম (K)। তাই MOH যৌগটি KOH।

১ম ও ২য় পাত্রদ্বয় একত্রে মিশ্রিত করলে নিচের বিক্রিয়াটি ঘটে-

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায় 20 mL 0.2 M HA এসিড এবং 40 mL 0.2 M KA লবণ তৈরি হয়। কাজেই HA ও KA দ্রবণদ্বয় অম্লীয় বাফার হিসেবে কাজ করে। এ দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে না। নিচে তা বিশ্লেষণ করা হলঃ

দ্রবণে HA ও KA বাফার উপাদানদ্বয় নিম্নরূপে বিয়োজিত হয়। 

HA⟷aqH+(aq)+A−(aq) [আংশিক বিয়োজিত]

KA⟶aqK+(aq)+A−(aq)[সম্পূর্ণ বিয়োজিত]

মিশ্রিত দ্রবণে ক্ষার সংযোগ : এ দ্রবণে সামান্য ক্ষার যেমন NaOH যোগ করলে দ্রবণে OH− আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। OH− আয়ন দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে H2O তৈরি করে।

OH−(aq)+H+(aq)⟶H2O(l)

H+ আয়নের ঘাটতি পূরণের জন্য দুর্বল HA এসিড পুনরায় সামান্য বিযোজিত হয়ে H+ আয়ন তৈরি করে। ফলে OH− আয়ন যোগ করার ফলাফল প্রশমিত হয় এবং pH মানের কোনো পরিবর্তন হয় না।

সুতরাং উদ্দীপকের ১ম ও ২য় পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলেও pH এর পরিবর্তন হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[HA একটি জৈব…’ ঢাকা বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”