A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হাবিব উচ্চশিক্ষা গ্রহণের…’ – বসতি, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৩য় অধ্যায় — বসতি🔢 সৃজনশীল নং ১২🏢 প্রতিষ্ঠান , , , ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

হাবিব উচ্চশিক্ষা গ্রহণের জন্য নওগাঁয় নিজ গ্রাম ছেড়ে রাঙামাটি মেডিক্যাল কলেজে ভর্তি হয়। সে তার গ্রাম ও রাঙামাটি অঞ্চলের ঘরবাড়ি, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড ইত্যাদির মধ্যে সুস্পষ্ট পার্থক্য খুঁজে পায়, যা দুই অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার ব্যাপক প্রভাববিস্তার করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি নগরে বসবাসকারী জনগোষ্ঠী সেই নগরের নাগরিকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা অপরিসীম। শুষ্ক জলবায়ু অঞ্চলে এক ধরনের বসতি আবার শীতল জলবায়ু অঞ্চলে অন্য ধরনের বসতি গড়ে উঠতে দেখা যায়। উত্তর কানাডা ও গ্রীনল্যান্ডে শীতকালে এস্কিমোরা 'ইগলু' নামক গম্বুজাকৃতির বরফের ঘরে বাস করে আবার, যখন গ্রীষ্মকাল আসে তখন তারা সীলমাছের চামড়া দিয়ে তাঁবু দ্বারা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। এভাবে জলবায়ু বসতি স্থাপনে ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত হাবিবের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়, সেখানে কিছুটা পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। যেসব অঞ্চলে কৃষিকাজের খুব একটা গুরুত্ব নেই সেখানে কিছুটা পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে।

নওগাঁ জেলায় পুঞ্জীভূত বসতির আওতার মধ্যে পড়ে। কারণ সেখানে বাড়িঘরগুলো কিছুটা পুঞ্জীভূত। এ অঞ্চলে রাস্তাঘাট কম থাকায় পরিবহন ব্যবস্থা তেমন উন্নত নয়। অর্থনৈতিক কর্মকান্ড বলতে এ অঞ্চলে সামান্য কৃষিকাজ হয়। ব্যবসায়-বাণিজ্যেও তেমন অগ্রসর নয়। কিছু কিছু গ্রামে মৎস্য চাষ হয়। এছাড়া গ্রামের গৃহকর্মীরা হস্তশিল্পজাত পণ্য তৈরি করে পরিবারের অর্থনৈতিক কর্মকান্ডে কিছুটা অবদান রাখে। তবে সার্বিক দিক বিবেচনায় এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে হাবিবের নিজ এলাকা নওগাঁ জেলা যেখানে কিছুটা পুঞ্জীভূত বসতি এবং তার পড়তে আসা অঞ্চলটি হলো রাঙামাটি জেলা যেখানে রৈখিক বসতি গড়ে উঠেছে। নিচে কিছুটা পুঞ্জীভূত বসতি এবং রৈখিক বসতির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-

ছোট ধরনের বা কম পুঞ্জীভূত বসতিকে কিছুটা পুঞ্জীভূত ধরনের বসতি বলে। যেসব অঞ্চলে কৃষিকাজের তেমন গুরুত্ব নেই সেখানে কিছুটা পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। বাংলাদেশের বরেন্দ্র ভূমির পূর্বাংশ, মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, রাজশাহীর পশ্চিমাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চলে এ ধরনের বসতি দেখা যায়। এসব অঞ্চলে রাস্তাঘাট কম থাকায় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয়। অন্যদিকে বিভিন্ন বসতি অন্যরকম। বাংলাদেশের পার্বত্য দুর্গম এলাকায় যেসব উপজাতীয় বসতি গড়ে উঠেছে সেগুলো বিচ্ছিন্ন। মুরং, কুকি, ত্রিপুরা প্রভৃতি উপজাতীয় বসতিগুলো ঝরনার কাছাকাছি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে গড়ে উঠেছে। রংপুর, দিনাজপুর সীমান্তবর্তী এলাকার কোচ উপজাতিদের বসতিগুলো বিচ্ছিন্ন প্রকৃতির। সিলেট ও চট্টগ্রামের চা বাগান এলাকা, বান্দরবান, রাঙামাটি প্রভৃতি এলাকায় অনেকাংশে বিভিন্ন বসতি গড়ে ওঠে।

এ ধরনের বসতি সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়। এ ধরনের বসতিটিতে একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম থাকে। বাংলাদেশেও পার্বত্য এলাকায় বিচ্ছিন্ন বসতি গড়ে উঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হাবিব উচ্চশিক্ষা গ্রহণের…’ – বসতি, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)”