A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হাইড্রা স্বাদু পানির…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ১৮🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

হাইড্রা স্বাদু পানির দ্বিস্তরি অণুবীক্ষণিক জীব। গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত এর কেন্দ্রীয় গহ্বরকে সিলেস্টরন বলে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Hydra-এর দেহের অগ্র বা ওরাল প্রান্তে অবস্থিত ক্ষুদ্র ও মোচাকার গঠনটিকে হাইপোস্টোম বলে।।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অধিকাংশ হাইড্রা একলিঙ্গ। তবে কিছু সংখ্যক উভয় লিঙ্গও আছে। উভলিঙ্গ হলেও এদের স্বনিষেক ঘটে না, পরনিষেক ঘটে ৷ কারণ শুক্রাণু এবং ডিম্বাণু পৃথক পৃথক সময়ে পরিপক্ক হয়। প্রধানত শরৎকালে খাদ্যের অপ্রতুলতার মধ্যে প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জনননাঙ্গের সৃষ্টি হয় এবং যৌন জনন ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা।' হাইড্রা নিডোসাইটের নেমাটোসিস্টের মাধ্যমে আত্মরক্ষা করে। নিচে তা বর্ণন্য করো হলো:

নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্ণার ১৯৬৫ সালে নিডারিয়া জাতীয় প্রাণিদের দেহ থেকে ২৩ ধরনের নেমাটোসিন্ট শনক্ত করেছেন। এর মধ্যে নিয়োক্ত চার ধরনের নেমাটোসিস্ট  Hydra-য় পাওয়া যায়। 

১. স্টিনোটিল বা পেনিট্র্যান্ট: Hydra-র চার খরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশন্ত এবং তিনটি বড় তীক্ষ্ন বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত। এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে। শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান ও অবশ করে ফেলে।

২. ভলভেন্ট: এগুলো অপেক্ষাকৃত ছোট। সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট। ক্যাপসুলের ভিতর সুত্রকের একটি মাত্র পাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে। এটি শিকার কিংবা কোন বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। 

৩. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট: এর সূত্রক লম্বা, সর্পিলাকারে সজ্জিত কাটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত। এগুলো আঠালো রস ক্ষরণ করে চলনে এবং শিকার আটকাতে সাহায্য করে। 

৪. স্টেরিওলিনগ্লুটিন্যান্ট: এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সূত্রক লম্বা কাটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উনুক্ত। এগুলোও এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত গহ্বর হলো সিলেন্টেরন। হাইড্রার পরিপাক ক্রিয়া সিলেন্টেরনে শেষ হয় না। তা নিচে আলোচনা করা হলো:

হাইড্রার দেহে খাদ্য পরিপাক হবার জন্য কোনো বিশেষ পরিপাকতন্ত্র না থাকায় সিলেন্টেরন বা খাদ্যগহ্বর গ্রন্থি ও পুষ্টি কোষ এর সহায়তায় খাদ্য পরিপাক করে থাকে। হাইড্রার খাদ্য পরিপাক প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয় । যথা: বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। 

বহিঃকোষীয় পরিপাক: এটি কোষের বাইরে সংগঠিত পরিপাক প্রক্রিয়া। সিলেন্টেরনে শিকার ঢোকার সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যায়৷ এরপর গ্রন্থি কোষে সক্রিয় হয়ে এনজাইম নিঃসরণ করলে, শিকারকৃত খাদ্যটির মৃত্য হয়। ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ এসময় সিলেন্টেরণে পানির আবর্তন সৃষ্ট করে। ফলে খাদ্যকণা, পানি ও এনজাইমের মিশ্রণে নরম এবং দেহপ্রচীরের সংকোচন প্রসারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে এক ধরনের মণ্ডে পরিণত হয়। এনজাইম়ের প্রভাবে এখানে প্রোটিন জাতীয় খাদ্য পলিপেপটাইডে রূপান্তরিত হলেও অন্য কোনো খাদ্যাংশ এখানে পরিপাক হয় না। 

অন্তঃকোষীয় পরিপাক: এটি কোষের অভ্যন্তরে সংগঠিত হওয়া খাদ্য পরিপাক প্রক্রিয়া। সিলেন্টেরনের বহিঃকোষীয় পরিপাককৃত খাদ্য গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলধঃকরণ করে। এসব খাদ্যমণ্ড তখন কোষস্থিত খাদ্যগহ্বরে অবস্থান নেয় এবং সাইটোপ্লাজম নিঃসৃত এনজাইমের, সাহায্যে পরিপাক হতে থাকে। এখানেই খাদ্যের পরিপূর্ণ পরিপাক সম্পন্ন হয়। পলিপেপটাইড অ্যামাইনো এসিডে, স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্রিসারলে রূপান্তরিত হলেও Hydra-শর্করার স্টার্চ জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হাইড্রা স্বাদু পানির…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”