A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হাইড্রার বহিঃত্বকে এক…’ যশোর বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৩৮🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

হাইড্রার বহিঃত্বকে এক বিশেষ ধরনের কোষ আছে যা হাইড্রার শিকার ও আত্মরক্ষায় সহায়তা করে। আবার বহিঃত্বক ও অন্তঃত্বকে অন্য এক ধরনের কোষ আছে যা পুনরুৎপত্তি ঘটাতে পারে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রারা সাধারণত একলিঙ্গ তাই এদের স্বনিষেক হয় না।এছাড়াও অনেক প্রজাতি উভলিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের জননকোষগুলো একই সময়ে পরিপক্কতা লাভ করে না বলে হাইড্রায় স্বনিষেক ঘটে না। 

অধিকাংশ হাইড্রা একলিঙ্গ (dioecious) অর্থাৎ এদের দেহে শুক্রাশয় অথবা ডিম্বাশয় গঠিত হয় । তবে কিছু প্রজাতি উভলিঙ্গ (monoecious) অর্থাৎ এদের দেহে একই সাথে শুক্রাশয় ও ডিম্বাশয় উপস্থিত থাকে । একলিঙ্গ ও উভলিঙ্গ উভয়ক্ষেত্রেই পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন করে । কারণ উভয় প্রকার জনন কোষ একই সময়ে পরিপক্কতা লাভ করে না। তাই এদের স্বনিষেক ঘটে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের কোষটি হলো Hydra-র নিডোসাইট কোষ। নিচে Hydra-র নিডোসাইট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Hydra এবং এর বহিঃত্বক ও অন্তঃত্বকে অবস্থিত বিশেষ ধরনের কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রা অযৌন ও যৌন উভয় পদ্ধতিতেই প্রজনন সম্পন্ন করে। উভয় প্রক্রিয়াতেই ইন্টারস্টিশিয়াল কোষ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

অযৌন জনন : হাইড্রার অযৌন জনন প্রধানত দুভাবে সংঘটিত হয়। যথা-

১. মুকুলোৎগম: এটি এক প্রকার অযৌন জনন। এক্ষেত্রে Hydra-র দেহের নিম্ন অর্ধাংশের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে মুকুলোদগমের সূচনা ঘটায়। বিভিন্ন ধাপে পরিপূর্ণ মুকুলের সৃষ্টি হলে, তা পরিপক্ব মুকুলের গোড়ায় খাঁজের সৃষ্টি হয় এবং তা মাতৃদেহ থেকে বেরিয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষের কার্যকারিতায় মাতৃহাইড্রার বিচ্ছিন্ন হওয়া ক্ষতস্থানটি পুনরায় গঠিত হয়।

২. দ্বিবিভাজন প্রক্রিয়া: হাইড্রার দেহাংশ পুনর্গঠনের মাধ্যমে পুনরায় উৎপত্তি লাভ করে বলে এর স্বাভাবিক মৃত্যু নেই। পুনরুৎপত্তির মাধ্যমে হাইড্রা অপত্যের মাধ্যমে পুনরায় জীবন ফিরে পাওয়া দ্বি-বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। যেকোনো দুর্ঘটনায় পতিত হয়ে হাইড্রা অনুদৈর্ঘ্যভাবে বা অনুপ্রস্থভাবে দুই বা ততোধিক খন্ডে বিভক্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুতগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রকার কোষ সৃষ্টির মাধ্যমে হাইড্রার হারানো বা বিনষ্ট দেহাংশ পুনর্গঠন করে। ফলে একটি হাইড্রা হতে খন্ডায়নের সংখ্যা অনুসারে দুই বা ততোধিক হাইড্রার বিকাশ ঘটে। হাইড্রার এ অস্বাভাবিক অযৌন জননকেই বিভাজন বলে।

যৌন জনন: হাইড্রার কোনো স্থায়ী জননাঙ্গ নেই। এরা এক লিঙ্গিক বা উভলিঙ্গিক। জনন ঋতুতে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে, ডিম্বাশয় তৈরি করে যৌন জননের সূচনা ঘটায়। এছাড়াও স্পার্মাটোগোনিয়া ও উওগোনিয়া সৃষ্টিতে ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকা রয়েছে।
উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ইন্টারস্টিশিয়াল কোষ Hydra-র বংশবৃদ্ধির সাথে জড়িত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হাইড্রার বহিঃত্বকে এক…’ যশোর বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”