A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৫৬🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ ধরণের কোষ রয়েছে যা দিয়ে প্রাণীটি আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের কাজ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘাসফড়িং এর পুঞ্জাক্ষির ষড়ভূজাকার দর্শন একককে ওমাটিডিয়াম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে পরে উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করে এবং দেহ গহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিন্ডে ফিরে আসে তা মুক্ত রক্ত সংবহন। অর্থাৎ রক্ত সর্বদা রক্তবাহিকার মধ্যদিয়ে প্রবাহিত হয় না। চিংড়ি, পতঙ্গ, মলাস্কা প্রভৃতি প্রাণীর দেহে এ ধরনের সংবহন দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির বিশেষ ধরণের কোষটি হলো Hydra-র নিডোসাইট কোষ। নিচে Hydra-র নিডোসাইট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো:

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে হাইড্রার গ্যাম্ট্রোডার্মিসে Zoochlorella বা সবুজ শৈবাল বাস ফরে। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী বলা হয়। হাই অর্ধঃস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি Chlorohydra-কে. সবুজ বর্ণ প্রদাণ করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্মোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।

 

শৈবালের প্রাপ্ত উপকার:

১. আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায়;

২. সালোকসংশ্লেষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 কে সালোকসংশ্লেষণের কীচামাল হিসেবে ব্যবহার করে;

৩. খাদ্যোৎপাদন: হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে। -

 

Hydra-র প্রাপ্ত উপকার:

১. খাদ্যপ্রাপ্তি: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।

২. শ্বসন: সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।

৩. CO2 শোষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে; ৪. বর্জ্য নিষ্কাশন: হাইড্রার বিপাকে সৃষ্ট, N2 ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্যপদার্থ মুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”