A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ইতিহাস বলে সম্রাট…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – সিরাজউদ্দৌলা, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ নাটক ও উপন্যাস🧩 অধ্যায় ১ম অধ্যায় — সিরাজউদ্দৌলা🔢 সৃজনশীল নং ৬🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ইতিহাস বলে সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন যখন সিংহাসনে বসেন, তখন তাঁর বয়স মাত্র বাইশ বছর। একদিকে অল্প বয়সে শাসনকার্যের গুরুদায়িত্ব, অন্যদিকে সিংহাসনে বসার পর থেকেই চলে নানামুখী ষড়যন্ত্র। এরকম প্রতিকূল পরিস্থিতিতেও যুবক শাসক হুমায়ুন সঠিকভাবে হাল ধরে অত্যন্ত সাহসিকতার সাথে শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুনের ভাইয়েরা এবং আত্মীয়-স্বজন যদিও সহযোগিতার পরিবর্তে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তথাপি দুর্দান্ত প্রতাপে শক্ত হাতে সবকিছুর মোকাবেলা করেন তিনি।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকানদার আবু জাফর 'সাপ্তাহিক অভিযান' পত্রিকা সম্পাদনা করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়'- উক্তিটিতে নবাব সিরাজউদ্দৌলার বেদনাভারাক্রান্ত ও অসহায় মনের সংকট প্রকাশ পেয়েছে।

শাসনকার্য পরিচালনার শুরু থেকেই নবাব সিরাজউদ্দৌলা চিন্তা ও কাজের মাঝে বাধা পেয়েছেন। ঘরে বাইরে ষড়যন্ত্র নবাবের শাসনকার্য পরিচালনায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই ঘরে, বাইরে, দরবারে, সবখানে তাঁর মনে হয়েছে শুধু প্রতিবন্ধকতার দেয়াল। আর এই দেয়ালগুলো তাঁর অস্তিত্বকে সংকটে ফেলেছে, যা আলোচ্য উক্তিতে প্রকাশ পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শাসনভার গ্রহণের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার মিল রয়েছে।

'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁর এই সিংহাসন লাভ পরিবার ও দরবারের অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়। ফলে তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে নবাব এসব চক্রান্তকারীদের অসহযোগিতার শিকার হন।

উদ্দীপকে দেখতে পাই, সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তখন হুমায়নের বয়স ছিল বাইশ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বের পাশাপাশি তিনি পান নানামুখী ষড়যন্ত্রের যন্ত্রণা। হুমায়ুনের স্বজনরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তিনি ঠিকভাবে হাল ধরে সাহসিকতার সাথে শাসনকার্য চালান। একইরকমভাবে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলাও কঠিন পরিস্থিতির শিকার হন। এক্ষেত্রে তাই উদ্দীপকের হুমায়ুনের সাথে মিল রয়েছে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের হুমায়ুন সকল চক্রান্ত মোকাবিলা করে সিংহাসনে স্থায়ী হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রকারীদের কাছে হয়েছিলেন পরাজিত।

'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের পরিণতি ছিল খুবই করুণ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বকে হাসিমুখেই মেনে নিয়েছিলেন নবাব। কিন্তু ষড়যন্ত্রের জালে আটকা পড়ে তাঁকে বরণ করতে হয় নির্মম পরিণতি। ঘড়যন্ত্রকারী অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন। অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি।

উদ্দীপকের হুমায়ুন আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার মতোই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কিন্তু তিনি দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হননি। সম্রাট হুমায়ুনের স্বজনেরা তাঁর বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু তিনি হতাশ না হয়ে শক্ত হাতে তা দমন করেছেন। তাই তিনি শাসনকার্য চালিয়ে যেতে পেরেছেন।

নবাব সিরাজউদ্দৌলা মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। সিরাজউদ্দৌলাকে তাই পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি শওকতজাকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন অকৃপণহস্ত। আর তিনি তাঁর নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের বিশ্বাস করেছেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে পরাজয়। তাঁর শেষ পরিণতি ছিল বিশ্বাসঘাতক মোহাম্মদি বেগের হাতে করুণ মৃত্যু। তিনি যদি উদ্দীপকের হুমায়ুনের মতো হতেন তাহলে তাঁর পরিণতি এমন হতো না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ইতিহাস বলে সম্রাট…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – সিরাজউদ্দৌলা, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)”