A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘হজরত উমর ইবনু…’ রাজশাহী বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.) ছিলেন দক্ষ শাসক। তিনি মসজিদে নববি’র সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেন। প্রশাসনিক কাজে কর্মকর্তাদের ব্যাবসা থেকে দূরে রাখতেন। তাঁর সময়ে কৃষি ও ব্যাবসা-বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়। সকল ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করত। ন্যায়পরায়ণতার জন্য তাঁকে ইসলামের ‘পঞ্চম খলিফা’ বলা হয়।

উত্তর:

শেষ নবি হজরত মুহম্মদ (স.) উমর ফারুক সম্পর্কে বলেছিলেন তাঁর পরে যদি কেউ নবি হতো তাহলে সে উমরই হতো।

উত্তর:

"সাইমুম-ঝড়ে। পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে" বলতে কবি খলিফা উমরের ঘর নুয়ে পড়লেও তিনি যে আদর্শচ্যুত হয়ে পড়েননি তা বুঝিয়েছেন।

অর্ধ-পৃথিবীর শাসনকর্তা হজরত উমর (রা) ছিলেন ন্যায়ের প্রতি কুসুম-কোমল আর অন্যায়ের প্রতি বস্তুসম কঠিন। তাঁর দরবার ছিল সাধারণ কুটিরের মতো। মরুভূমির সাইমুম ঝড়ে তা ভূলুষ্ঠিত হলেও তাঁর ব্যক্তিত্ব সামান্য আদর্শচ্যুত কিংবা দুর্বল হয়নি বা নুয়ে পড়েনি। এখানে উমরের দৃঢ়চেতা মানসিকতাকে কবি রূপকা কারে অত্যন্ত নিখুঁত ভাবে তুলে ধরেছেন।

উত্তর:

উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গেঙ্গ 'উমর ফারুক' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো উমর ফারুকের সুনিপুণ শাসনদক্ষতা।

'উমর ফারুক' কবিতায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর নানা গুণের প্রকাশ ঘটেছে। তিনি ছিলেন একজন দক্ষ শাসক। রাজ্য শাসন করতে গিয়ে তিনি কোনো আপন-পর ভেদাভেদ করেননি।

উদ্দীপকে হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.) ছিলেন একজন দক্ষ শাসক। তিনি প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মকর্তাদের ব্যাবসা থেকে দূরে রাখতেন। তাঁর সময় সব ধর্মের লোক স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করতেন। উদ্দীপকের উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর দক্ষ শাসনের পরিচয় পাওয়া যায় 'উমর ফারুক' কবিতায়। এ কবিতায় কবি উমর (রা.)-এর দক্ষ শাসনব্যবস্থার কথা তুলে ধরেছেন। তিনি ছিলেন যেমন ন্যায়বিচারক তেমনই প্রজাবৎসল। তাঁর শাসনদক্ষতায় রাজ্যে শান্তি বিরাজ করত। এভাবেই উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো উমর ফারুকের সুনিপুণ শাসনদক্ষতা।

উত্তর:

ন্যায়ের আদর্শ ধারণ করে শাসনকার্য পরিচালনা করায় "উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.) ও 'উমর ফারুক' কবিতার উমর ফারুক একই আদর্শের ধারক" মন্তব্যটি যথার্থ।

'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর গুণকীর্তন করেছেন। হজরত উমর (রা) ছিলেন একজন প্রকৃত ন্যায়বান শাসক। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি।

উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (রা.)-কে ন্যায়পরায়ণতার জন্য ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তাঁর সময়ে কৃষি ও ব্যাবসা-বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয়। সব ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে। উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র)-এর মতো 'উমর ফারুক' কবিতায় বর্ণিত উমর ফারুক ছিলেন একজন প্রকৃত শাসক। তিনি আইন প্রয়োগে ছিলেন যেমন কঠোর, তেমনই প্রজাদরদে ছিলেন কোমল।

'উমর ফারুক' কবিতায় কবি উমর ফারুকের নানা গুণের বর্ণনা করেছেন। তিনি ছিলেন একজন সাম্যবাদী ও ন্যায়পরায়ণ শাসক। 'প্রজার ঘরে তিনি নিজের কাঁধে করে খাবার পৌঁছে দেন। অপরাধের শাস্তিস্বরূপ নিজের সন্তানকে দোররা মারতেও তিনি কুণ্ঠাবোধ করেননি। আবার ভৃত্যকে উটে চড়িয়ে নিজে উটের রশি ধরেছেন। উমর ফারুকের শাসনের এরূপ প্রতিচ্ছবি উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর মধ্যেও পাওয়া যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘হজরত উমর ইবনু…’ রাজশাহী বোর্ড ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”