A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ হলিক্রস কলেজ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — সংবেদন ও প্রত্যক্ষণ🔢 সৃজনশীল নং ৩৭🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র, যেমন- চক্ষু ও কর্ণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রস্তুতি ও প্রত্যাশা মনোযোগের ব্যক্তিগত শর্ত হিসেবে কাজ করে যা ব্যক্তিকে নির্দিষ্ট উদ্দীপকের প্রতি ধাবিত করে।
কোনো বিষয়ে আগে থেকে মানসিক প্রস্তুতি বা প্রত্যাশা থাকলে ব্যক্তি সেই বিষয়ের প্রতি দ্রুত মনোযোগী হয়। যেমন- কোনো মা যদি তার সন্তানের ফেরার আপেক্ষায় থাকেন, তবে দরজায় সামান্য শব্দ হলেই তিনি সেদিকে মনোযোগী হন। অর্থাৎ প্রত্যাশিত বিষয়টি ব্যক্তির চেতনার কেন্দ্রে দ্রুত চলে আসে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'ক' অংশে যে বিষয়টির ইঙ্গিত করা হয়েছে সেটি হলো অধ্যাস। অধ্যাস বিভিন্ন প্রকার হয়ে থাকে।
সাধারণত উদ্দীপক উপস্থিত থাকলেও উদ্দীপকের সংবেদনগত ত্রুটি থেকে আমরা উদ্দীপকের ভুল ব্যাখ্যা করলে যে প্রত্যক্ষণ ঘটে তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। প্রাত্যহিক জীবনের অধ্যাস নানা ধরনের হতে পারে। যেমন- অধ্যাস ব্যক্তিগত বা সবর্জনীন উভয়ই হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় কেউ লাঠি দেখে সাপ মনে করলে তা তার ব্যক্তিগত অধ্যাস। কিন্তু দিগন্ত রেখায় আকাশ মাটিকে ছুঁয়েছে এমনটা সর্বজনীন অধ্যাস। এছাড়াও অধ্যাসের নানা ধরণ আছে। যথা- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং শারীরবৃত্তীর অধ্যাস।
জ্যামিতিক আকৃতির জন্য উদ্দীপকের সঠিক প্রত্যক্ষণে যে ভ্রান্তি দেখা যায় তা জ্যামিতিক অধ্যাস। যেমন- পালক ও তার চিহ্নিত জ্যামিতিক আকৃতির কারণে সম্পন্ন দুইটি রেখাকে ছোট-বড় দেখা। উদ্দীপক বস্তুর প্রত্যক্ষণে গতি সংক্রান্ত ভ্রান্তিগুলো হলো গতি অধ্যাস। যেমন- চলন্ত ট্রেন থেকে দুই পাশের স্থির বস্তুকে গতিশীল মনে হওয়া। প্রাকৃতিক কারণে উদ্দীপক থেকে প্রাপ্ত ত্রুটিপূর্ণ সংবেদনের ফলে সৃষ্ট অধ্যাস হলো প্রাকৃতিক অধ্যাস। যেমন- আধা গ্লাস স্বচ্ছ পানিতে একটি সোজা কাঠি রাখলে তা বাঁকা মনে হওয়া। শারীরিক কারণেও অনেক সময় প্রত্যক্ষণের ভ্রান্তি দেখা দেয়। একে বলে শারীরিক অধ্যাস। যেমন- জ্বরের সময় স্বাভাবিক তাপমাত্রার পানিকে বেশি শীতল লাগে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নানা কারণে উদ্দীপকের ভ্রান্ত ব্যাখ্যাই অধ্যাসের সৃষ্টি করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'খ' প্রত্যক্ষণটি হলো অলীক প্রত্যক্ষণ।
অলীক প্রত্যক্ষণ বা মতিভ্রম হলো এমন এক ধরনের ভুল প্রত্যক্ষণ যেখানে কোনো বাস্তব উদ্দীপক উপস্থিত থাকে না। অর্থাৎ কোনো উদ্দীপক ছাড়াই ব্যক্তি কিছু দেখছে বা শুনছে বলে অনুভব করে। উদ্দীপকের 'খ' বা অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে ব্যক্তি অবাস্তব কিছু প্রত্যক্ষ করে যা মূলত তার মানুসক অবস্থা বা স্নায়বিক দুর্বলতার বহিঃপ্রকাশ।
উদ্দীপকের ভ্রান্ত প্রত্যক্ষণ এবং অলীক প্রত্যক্ষণ এরম মধ্যে প্রধান পার্থক্য হলো উদ্দীপকের উপস্থিতি। ভ্রান্ত প্রত্যক্ষণে বাস্তব উদ্দীপক উপস্থিত থাকে, যেমন- অন্ধকারে দড়িকে সাপ মনে করা। কিন্তু অলীক প্রত্যক্ষণ কোনো বাস্তব উদ্দীপক থাকে না, যেমন- নির্জন ঘরে কেউ না থাকা সত্ত্বেও কারো কণ্ঠস্বর শুনতে পাওয়া। ভ্রান্ত প্রত্যক্ষণ একটি স্বাভাবিক ঘটনা যা উদ্দীপকের গঠন বা পরিবেশের কারণে সবার ক্ষেত্রেই হতে পারে। অন্যদিকে অলীক প্রত্যক্ষণ মূলত মানসিক অসুস্থতা, নেশাগ্রস্ততা বা তীব্র আবেগীয় চাপের কারনে ঘটে থাকে এবং এটি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ।
পরিশেষে বলা যায়, ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক প্রত্যক্ষণের মূল পার্থক্য হলো উদ্দীপকের অস্তিত্ব ও ব্যক্তির মানসিক সুস্থতা। ভ্রান্ত প্রত্যক্ষণ বিজ্ঞাসম্মতভাবে পরিমাপ করা সম্ভব হলেও অলীক প্রত্যক্ষণের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। ভ্রান্ত প্রত্যক্ষণ আমাদের ইন্দ্রিয় ও উদ্দীপকের সম্পর্কের ফল, আর অলীক প্রত্যক্ষণ ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক বিভ্রমের প্রতিফলন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ হলিক্রস কলেজ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”