A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) 2NH4Cl+Ca(OH)2→2 A(…’ রাজশাহী বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) 2NH4Cl+Ca(OH)22 A( g)+D+2H2O
(ii) CaCO3+2HClB(g)+D+H2O

উত্তর:

সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।

উত্তর:

ভিনেগার হলো ইথানয়িক এসিডের 410% জলীয় দ্রবণ যা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ফলে ইথানয়িক এসিডের জলীয় দ্রবণের pH মান 7 অপেক্ষা কম হয়।

CH3COOH+H2OCH3COO+H+

বিভিন্ন প্রকার খাবার পচনের মূল কারণ হলো ব্যাকটেরিয়ার প্রভাব। ভিনেগারের বিয়োজনে উৎপন্ন H+ আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিন ও ফ্যাটকে আর্দ্রবিশ্লেষিত করে, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এভাবে ভিনেগার খাবারকে পচনের হাত থেকে রক্ষা করে।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়া দুইটি সম্পূর্ণ করে পাই,

(i) 2NH4Cl+Ca(OH)22NH3( g)( A)+CaCl2(D)+2H2O

(ii) CaCO3+2HClCO2( g)B+CaCl2(D)+H2O

উপরিউক্ত বিক্রিয়া দুটি লক্ষ করলে দেখা যায়, D মৌলটি হলো CaCl2CaCl2 এর বন্ধন গঠন প্রক্রিয়া নিম্নে ব্যাখ্যা করা হলো :

20Ca17Cl মৌলের ইলেকট্রন বিন্যাস :

20Ca1s22s22p63s23p64s2

17Cl1 s22 s22p63 s23p5

ক্যালসিয়াম পরমাণু যোজ্যতা স্তরের ২টি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের যোজ্যতা স্তরের স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে এবং ক্লোরিন পরমাণু যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের যোজ্যতা স্তরের স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে।

2টি পরমাণু যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে Ca2+Cl আয়ন গঠিত হয়। এই দুটি আয়ন যুক্ত হয়ে mathrm{CaCl}_2 যৌগ গঠন করে।

এভাবে Ca ও CI মৌলদ্বয়ের মধ্যে আয়নিক বন্ধনের মাধ্যমে CaCl2 যৌগ গঠন করে।

উত্তর:

উদ্দীপকের A ও B অর্থাৎ NH3CO2 যৌগের মিশ্রণ হতে রাসায়নিক সার ইউরিয়া উৎপাদন সম্ভব। তা নিম্নে বিশ্লেষণ করা হলো-

NH3CO2 হতে ইউরিয়া উৎপাদন :

ইউরিয়া মূল্যবান পদার্থ। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং 130150C তাপমাত্রায় উত্তপ্ত করলে  প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট (NH3COONH4) উৎপন্ন হয় । পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে ইউরিয়া (NH2CONH2) প্রস্তুত হয় ।

CO2+2NH3ΔNH3COONH4

NH3COONH4NH2CONH2+H2O

অতএব, NH3CO2 ব্যবহার করে ইউরিয়া উৎপাদন সম্ভব।

 

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) 2NH4Cl+Ca(OH)2→2 A(…’ রাজশাহী বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)”