A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘i) 2SO2+O2⇌2SO3+ তাপ…’ ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১২৩🏢 প্রতিষ্ঠান ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

i) 2SO2+O2⇌2SO3+ তাপ  ii) N2O4⇌2NO2-তাপ
27∘C তাপমাত্রা এবং 1 atm চাপে  N2O4 এর 25% বিয়োজিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ঈস্ট, মোল্ড-এর আক্রমণ থেকে রক্ষা করা হয় সেসব পদার্থই প্রিজারভেটিভস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শিখা পরীক্ষার সাহায্যে বিভিন্ন লবণে উপস্থিত ধাতব মূলক (যেমন- Na+,K+ ইত্যাদি) শনাক্ত করা হয়। এ পরীক্ষায় গাঢ় HCIব্যবহার করা হয়। কারণ গাঢ় HCI-এ সিক্ত ধাতব লবণ বুনসেন দীপ শিখায় বিভিন্ন বর্ণ সৃষ্টি করে। ধাতব লবণ গাঢ় HCIএর সাথে বিক্রিয়া করে উদ্বায়ী ধাতব ক্লোরাইড তৈরি করে। এ উদ্বায়ী ধাতব, ক্লোরাইড বুনসেন দীপের তাপে বাষ্পে পরিণত হয় এবং ধাতব আয়ন দীপ শিখার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট বর্ণ শোষণ করে এবং তার পরিপূরক বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দীপ শিখায় দৃশ্যমান বর্ণালি সৃষ্টি করে। যেমন Ca2+ আয়ন ইটের মতো লাল বর্ণ সৃষ্টি করে।

CaCO3+2HCl⟶CaCl2+CO2+H2O 

CaCl2+ তাপ ⟶CaCl2  বাষ্প

                                                                      ইটের মতো লাল

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

N2O4⇌2NO2

সাম্যাবস্থায় মোল সংখ্যা = 25 = 0.25

প্রাথমিক মোল সংখ্যা:     1                         0

সাম্যাবস্থায়:                 (1−0.25)                      2×0.25

                                   =0.75                            =0.5

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা =0.75+0.5=1.25
∵N2O4 এর আংশিক চাপ, PN2O4=0.751.25×1=0.6 atm
∴NO2 এর আংশিক চাপ PNO2=0.51.25×1=0.4 atm
তাহলে, বিক্রিয়াটির  Kp=(PNO2)2PN2O4=(0.4)20.6=0.26667 atm
সুতরাং উদ্দীপকের  (ii) নং বিক্রিয়াটির  Kp এর মান 0.26667atm

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) ও (ii) নং বিক্রিয়াটিকে নিম্নরূপে লিখা যায়-

(i)2SO2( g)+O2( g)⇌2SO3( g);ΔH=(−) তাপ
(ii)N2O4( g)⇌2NO2( g);ΔH=(+) তাপ

বিক্রিয়া দুটি থেকে দেখা যায়, (i) নং বিক্রিয়াটি তাপোৎপাদী ও (ii) নং বিক্রিয়াটি তাপহারী। তাপমাত্রা বাড়ালে (ii) নং বিক্রিয়ায় সর্বাধিক উৎপাদ পাওয়া যাবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী জানা আছে, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ কমে যায়। উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়াটি বাম দিকে সরে আসে অর্থাৎ উৎপাদের হ্রাস ঘটে। অন্যদিকে (ii) নং বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া হওয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদ NO2 এর পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে N2O4এর বিযোজন বৃদ্ধি পায় এবং বিক্রিয়াটি ডানদিকে সরে যায় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। সুতরাং দেখা যায় যে, তাপমাত্রা বাড়ালে (ii) নং বিক্রিয়ায় সর্বাধিক উৎপাদ পাওয়া যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘i) 2SO2+O2⇌2SO3+ তাপ…’ ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”