A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘i) 30∘C তাপমাত্রায়…’ হলিক্রস কলেজ ২০২৬ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ১২৭🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

i) 30∘C তাপমাত্রায় 150 kPa চাপে একটি মার্বেলসহ, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 120cm3 । অপরক্ষেত্রে তাপমাত্রা 25∘C বৃদ্ধি করা হলে 350 kPa চাপে ঐ মার্বেলসহ গ্যাসের আয়তন 70cm3 হয়।

ii) স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের ক্ষেত্রে প্রদত্ত ডাটা দেয়া আছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের সমমোলার (CO+N2) মিশ্রণকে প্রোডিউসার গ্যাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে তখন ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, তাদেরকে জ্যামিতিক সমাণু এবং যৌগের এরূপ ধর্মকে জ্যামিতিক সমাণুতা বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি মার্বেলের আয়তন xcm3

প্রথম ক্ষেত্রে,

চাপ, P1=150kPa

তাপমাত্রা,

T1=30∘C=303K

গ্যাসের আয়তন,

V1=(120−x)cm3

দ্বিতীয় ক্ষেত্রে,

চাপ, P2=350kPa

তাপমাত্রা,

T2=25∘C=298k

আয়তন,

V2=(70−x)cm3

আমরা জানি, 

P1V1T1=P2V2T2

⇒150×(120−x)303=350×(70−x)298

⇒0.495(120−x)=1.174(70−x)

⇒59.4−0.495x=82.18−1.174x

⇒(1.174−0.495)x=82.18−59.4

⇒x=82.18−59.41.174−0.495

∴x=33.55cm3

সুতরাং, মার্বেলের আয়তন 33.55cm3।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিজ্ঞানী চার্লস ও গে-লুসাকের গ্যাস সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষার প্রায় পঞ্চাশ বছর পরে উইলিয়াম থমসন (লর্ড কেলভিন) গ্যাসের আয়তন (V) এর ওপর তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির প্রভাবক বিষয়ক পরীক্ষার সরলরৈখিক সম্পর্ক থেকে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হওয়ায় -273°C (বা, -273.15°C ) তাপমাত্রাকে সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা ভিত্তি করে নিম্নরূপে নতুন পরম তাপমাত্রা স্কেল (Absolute temperature scale) উদ্ভাবন করেন। পরবর্তীকালে বিজ্ঞানীরা পরম তাপমাত্রা স্কেলকে তাপমাত্রার কেলভিন স্কেল নাম দেন।

চার্লসের সূত্র হতে তাপমাত্রার নতুন স্কেল প্রতিষ্ঠা: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0∘C ও t∘C তাপমাত্রায় V0 ও V1 চার্লসের সূত্রানুসারে

Vt=V0+V0273×t=V0(1+t273)=V0(273+t273)

t=−273∘C হলে Vt=V0(273−273273)=0

যেহেতু -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই -273°C তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে। পরমশূন্য তাপমাত্রার ধারণা থেকে পাই, -273°C = 0K বা 0°C = 273K [উভয়পাশে 273 যোগ করে]

∴ t∘C=(273+t)K=TK

উপরিউক্ত সূত্র থেকে তাপমাত্রা প্রকাশের নতুন স্কেল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘i) 30∘C তাপমাত্রায়…’ হলিক্রস কলেজ ২০২৬ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”