A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) A2( g)+3…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৩৯🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) A2( g)+3 B2( g)⇌2AB3( g);ΔI=−46.25 kJ mol−1
(ii) 2AB3( g)⇌A2( g)+3 B2( g);ΔH=+46.25 kJ mol−1

(i) নং বিক্রিয়ায়, 25°C তাপমাত্রায় 2 লিটার পাত্রে 2 মোল A2 ও  6.5  মোল B2 গ্যাস নিয়ে শর্ত সাপেক্ষে AB3 গ্যাস তৈরি করা হলো। সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে A2 এর 25%AB3 তে পরিণত হয়েছিল।  

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির তাপমাত্রায় ও স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এর গুণফল এবং বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির রাশি হয়ে থাকে যাকে সাম্যধুবক বা সাম্যাঙ্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Kp এর মান শূন্য বা অসীম হয় না। উক্তিটি ব্যাখ্যা করার জন্য নিচের উভমুখী সমীকরণটি বিবেচনা করা যায়।

A+B⇌C+D

ভরক্রিয়ার সূত্রানুসারে সাম্যধুবক, Kp=PC×PDPA×PB

যদি Kp  শূন্য হতে হয় তবে PC ও PD এর মধ্যে অন্ততপক্ষে একটিকে শূন্য হতে হবে। সেক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে হবে। যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী/পশ্চাৎমুখী বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয় না সেহেতু সাম্যধুবক Kp এর মান শূন্য হতে পারে না। Kp এর অসীম হতে হলে PA বা PBএর যেকোনো একটি শূন্য হতে হবে যা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অসম্ভব। এজন্য Kp  এর মান শূন্য বা অসীম হতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটির ক্ষেত্রে-

∴ সাম্যাবস্থায়  AB3 এর বিয়োজনমাত্রা  =25%=0.25
বিক্রিয়াটি-

A2 +3 B2 ⇌2AB3

প্রাথমিক মোল সংখ্যা:    2mol           6.5mol        0mol  

সাম্যাবস্থায় মোল সংখ্যা:  2(1−0.25)   6.5(1−0.25)    2×0.25

                                       = 1.5              =4.875      =0.5

∴[A2]=1.52M=0.75M,[B2]=4.8752=2.4375M 

এবং  [AB3]=0.52=0.25M.

সুতরাং বিক্রিয়াটির-

Kc=[AB3]2[ A2]×[B2]3=(0.25)2(0.75)×(2.4375)3=5.754×10−3 mol−2 L−2

এখানে,

Δn=2−4=−2R=0.0821∘LatmKT=25∘Col=298 K

 

জানা আছে,

Kp=Kc(RT)Δn=5.754×10−3×(0.0821×298)−2=9.61×10−6 atm−2

সুতরাং, উদ্দীপকের (i) নং বিক্রিয়ার  Kp=9.61×10−6 atm−2

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং (ii) নং বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। উভয় বিক্রিয়ার ক্ষেত্রে 10kJ তাপ বৃদ্ধি করলে AB3 এর পরিমাণের পরিবর্তন ঘটবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটিতে ΔH মান ঋণাত্মক এবং 46.25kJ তাপ উৎপন্ন হয়। কাজেই বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। এ বিক্রিয়াটিতে তুলনামূলক কম তাপমাত্রায় ভালো উৎপাদ AB3 পাওয়া যাবে। অর্থাৎ কম তাপে A2 ও B2এর বিয়োজন দ্রুত হবে এবং বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3 এর পরিমাণ বৃদ্ধি করবে। এতে 10kJ তাপ যোগ করলে A2 ও B2 এর বিয়োজন হ্রাস ঘটবে এবং উৎপাদ AB3 এর পরিমাণ কমে যাবে। 
আবার (ii) নং বিক্রিয়ায় ΔH এর মান ধনাত্মক এবং 46.25kJ তাপ শোষিত হয় বলে এ বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। অধিক তাপমাত্রায় এ বিক্রিয়ায় উৎপাদ AB3 এর পরিমাণ বৃদ্ধি পায়। কাজেই বিক্রিয়ায় 10k.J তাপ বৃদ্ধি করলে A2 ও B2 বিয়োজন অধিক হয়। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3এর পরিমাণ বৃদ্ধি করে। 
কাজেই বিক্রিয়া দুটিতে 10kJ তাপ বৃদ্ধি করলে AB3 উৎপাদনের পরিমাণ ভিন্ন হবে।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) A2( g)+3…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”