| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘(i) [Ag(NH3)2]Cl (ii)…’ যশোর বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

(i) [Ag(NH3)2]Cl
(ii) MgCl2
(iii) AlCl3
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
মল্ট ভিনেগারঃ অংকুরিত বার্লি বা অন্য কোনো শস্যের দানা ফার্মেন্টেশনের দ্বারা উৎপন্ন (৬-১০)% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণকে মল্ট ভিনেগার বলে।
সাধারণত আয়নীকরণ বিভব একই পর্যায়ে বাম থেকে ডানে ক্রমাগত বৃদ্ধি পায়। কিন্তু ২য় পর্যায়ের N ও O এর ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। এদের ইলেকট্রন বিন্যাস,
N(7) = 1s22s22px12py12pz1
O(8) = 1s22s22px22py12pz1
নাইট্রোজেন পরমাণুর বহিঃস্তরের তিনটি অরবিটালে তিনটি ইলেকট্রন সুষমভাবে বিন্যস্ত। এ তিন অরবিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব যেমন সমান তেমনি
ইলেকট্রনের ঘূর্ণনের দিকও একই, ফলে এর কাঠামো সুস্থিত, কিন্তু অক্সিজেনের তা নয়। অক্সিজেন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার P অরবিটাল অধিকতর সুস্থিত অর্ধপূর্ণ কাঠামো অর্জন করে। তাই অক্সিজেনের একটি ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আধানে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তা নাইট্রোজেন অপেক্ষা কতাই, নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা কম
উদ্দীপকের (i) [Ag(NH3)2]Cl যৌগে ৩ প্রকারের বন্ধন বিদ্যমান। যথা- সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন।(i) সমযোজী বন্ধন দ্বারা NH3 অণু গঠনঃ
একটি N পরমাণু তিনটি H পরমাণুর সাথে সমযোজী বন্ধন N-H সহযোগে NH3 অণু গঠন করে।
(ii) সন্নিবেশ বন্ধন দ্বারা [Ag(NH3)2]+ গঠনঃ
অ্যামোনিয়া (:NH3) অণু এর নিঃসঙ্গ ইলেকট্রন সহযোগে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে Ag সাথে জ্যামিতিক গঠন বিশিষ্ট [Ag(NH3)2] জটিল ক্যাটায়ন সৃষ্টি করে।
(iii) আয়নিক বন্ধন দ্বারা [Ag(NH3)2]Cl গঠনঃ
[Ag(NH3)2]+ ক্যাটায়ন ও Cl- অ্যানায়ন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক জটিল যৌগ [Ag(NH3)2]Cl গঠন করে।
উদ্দীপকের (ii) ও (iii) নং যৌগ হলো যথাক্রমে MgCl2 এবং AlCl3 । এদের মধ্যে MgCl2 এর গলনাংক ও দ্রবণীয়তা বেশি।MgCl2 এর ক্যাটায়ন Mg2+ এবং AlCl3 এ ক্যাটায়ন Al3+। ফাযানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ হতে বাড়বে, তার আকার তত হ্রাস পাবে এবং পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে।
সুতরাং, পোলারায়ন ক্ষমতা- Mg2+ < Al3
পোলারায়ন ক্ষমতা বৃদ্ধির সাথে ঐ যৌগের আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাবে। আর সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। AlC3 আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর কোনো যৌগের আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেলে পোলারিটি হ্রাস পাবে এবং দ্রবণীয়তা হ্রাস পাবে। সেই সাথে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে গলনাংকও হ্রাস পাবে।
MgCl2 (দ্রাব্যতা)> AlCl3 (দ্রাব্যতা)
MgCl2, AlCl3 অপেক্ষা অধিক আয়নিক বিধায় MgCl2 গলনাংক AlCl3 অপেক্ষা বেশি MgCl2 (714°C)> AlCl3 (180°C)।