A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) C2H6O (ii)…’ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৩৪📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) C2H6O, (ii) AlCl3, (iii) CH3COOH

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পলির বর্জন নীতিটি হলো- “একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। কারণ ২য় আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন-ইলেকট্রন বিকর্ষণ হয়। ফলে বাইরে থেকে একটি ইলেকট্রন O− অ্যানায়নের সাথে যুক্ত করতে চাইলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। আর এ শক্তি তাপ শক্তি। তাই অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

(i) নং সংকেতের কার্যকরী মূলকের সমাণু দুটি-

সমাণু দুটির মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক 78.3 °C কিন্তু ডাই মিথাইল ইথারের স্ফুটনাঙ্ক – 24 °C। নিচে স্ফুটনাঙ্কের মান ভিন্ন হওয়ায় কারণ বিশ্লেষণ করা হলো-

CH3CH2OH (ইথানল) একটি পোলার সমযোজী যৌগ। যৌগে -OH মূলকের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে পোলারিটি সৃষ্টি হয়। এজন্য এ যৌগে H-বন্ধন সৃষ্টি হয়।

 

H-বন্ধনের কারণে ইথানল অণুটি তরল অবস্থাপ্রাপ্ত হয়। এজন্য এর স্ফুটনাঙ্ক অনেক বেশি অর্থাৎ 78.3 °C হয়।

অপরদিকে ইথার (CH3−O−CH3) একটি অপোলার সমযোজী যৌগ। পোলারিটি না থাকায় যৌগে H-বন্ধন সম্ভব হয় না।

এজন্য সাধারণ অবস্থায় ইথার (CH3OCH3) গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। তাই এর স্ফুটনাঙ্ক অনেক কম অর্থাৎ – 24 °C।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (ii) ও (iii) নং যৌগ দুটি যথাক্রমে AlCl3 ও CH3COOH। যৌগদ্বয় ডাইমার গঠন করলেও তাদের ডাইমার গঠনের ধরন ভিন্ন। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-

AlCl3 যৌগের ডাইমার গঠন: অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও Al3+ আয়নের চার্জ ঘনত্ব অধিক। ফলে Al3+ আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন (Cl−) এর পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় Cl− আয়নের ইলেকট্রন ঘনত্ব All পরমাণু ও Cl পরমাণুর দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান নেয়।

তখন Al পরমাণুর যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। তাই অষ্টক পূরণের জন্য দুটি করে AlCl3 অণুর Al পরমাণু পার্শ্ববর্তী Cl পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অণু অর্থাৎ দ্বি-আণবিক অণু গঠন করে।

CH3COOH যৌগের ডাইমার গঠন: CH3COOHঅণুর -OH মূলকের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অণুটি পোলার হয়। তাই দুটি ভিন্ন পোলার অণু CH3COOH পরস্পর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার (CH3COOH)2 গঠিত হয়।

সুতরাং দেখা যাচ্ছে, AlCl3 ও CH3COOH যৌগ দুটির ডাইমার গঠনের ধরন ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) C2H6O (ii)…’ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”