A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) CaC2( s)+2H2O(Ω)→A(g)+Ca(OH)2(…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) CaC2( s)+2H2O(Ω)A(g)+Ca(OH)2( s)
(ii) CH3CH2CH2Br(l)+NaOH(aq)B(aq)+NaBr(s)

উত্তর:

নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন, ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের ( Cl2,Br2 ) এর সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাকে অলিফিন বলা হয়।

উত্তর:

বেনজিন, বেনজিন-জাতক ও এক বা একাধিক বেনজিন বলয় বিশিষ্ট যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যেকোনো বলয়াকার যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। এসব যৌগ সমতলীয় চক্রীয় হয় এবং এতে একান্তর দ্বি-বন্ধনের উপস্থিতি থাকে। ফেনল  একটি বেনজিন জাতক এবং সমতলীয় চক্রীয় যৌগ যাতে ৩টি একান্তর দ্বি-বন্ধন রয়েছে। কাজেই ফেনল একটি অ্যারোমেটিক যৌগ।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

সুতরাং, A যৌগটি ইথাইন (CH = CH)। নিচে ইথাইনের অসম্পৃক্ততা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো-

ব্রোমিন দ্রবণ পরীক্ষা: ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এ সময় বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। ইথাইন যে অসম্পৃক্ত তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়।

এ পরীক্ষা দ্বারা ইথাইনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়। 

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

সুতরাং, B যৌগটি প্রোপানল (CH3CH2CH2OH) । প্রোপানল থেকে ইথেন যৌগ প্রস্তুত সম্ভব। নিচে যুক্তিসহ তা বিশ্লেষণ করা হলো-

প্রোপানলকে শক্তিশালী জারক K2Cr2O7H2SO4 দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন করে।

প্রোপান্যালকে পুনরায় শক্তিশালী জারক K2Cr2O7H2SO4 দ্বারা জারিত করলে প্রোপানোয়িক এসিড (জৈব এসিড) পাওয়া যায় ।

প্রোপানোয়িক এসিড (CH3CH2COOH) কে প্রথমে কস্টিক সোডা (NaOH) এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানোয়েট (CH3CH2COONa) যৌগে পরিণত করা হয়। পরে তা সোডালাইমের (NaOH.CaO) সাথে বিক্রিয়া করে ইথেন (CH3CH3) তৈরি করে।

এভাবে প্রোপানল থেকে ইথেন প্রস্তুত করা হয়।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) CaC2( s)+2H2O(Ω)→A(g)+Ca(OH)2(…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”