A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) CaC2+2H2O→′X′+Ca(OH)2(ii) CH3CH2CH2Br+NaOH(aq)→′Y′+NaBr…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৭🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) CaC2+2H2OX+Ca(OH)2
(ii) CH3CH2CH2Br+NaOH(aq)Y+NaBr

উত্তর:

কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

উত্তর:

পাকা আম মিষ্টি হয়। কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড যেমন: সাক্সিনিক এসিড, ম্যালেয়িক এসিড প্রভৃতি থাকায় কাঁচা আম টক হয়। কিন্তু আম যখন পাকে তখন এই এসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজ স্বাদে মিষ্টি, ফলে পাকা আম খেতে মিষ্টি লাগে।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

সুতরাং, X যৌগটি ইথাইন (CHCH)। নিচে ইথাইনের অসম্পৃক্ততা সমীকরণসহ ব্যাখ্যা করা হলো-

ব্রোমিন দ্রবণ পরীক্ষা: ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এ সময় বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। ইথাইন যে অসম্পৃক্ত তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়।

বিক্রিয়া:

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

সুতরাং, Y যৌগটি প্রোপানল (CH3CH2CH2OH)। নিচে প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি বিশ্লেষণ করা হলো-

প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি: প্রোপানলকে শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন করে।

বিক্রিয়া:

এখন, প্রোপান্যালকে পুনরায় শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে প্রোপানোয়িক এসিড (জৈব এসিড) পাওয়া যায়।

বিক্রিয়া:

উৎপন্ন প্রোপানোয়িক এসিড (CH3CH2COOH) কে প্রথমে কস্টিক সোডা (NaOH) এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানোয়েট (CH3CH2COONa) যৌগে পরিণত করা হয়। পরে তা সোডালাইমের (NaOH.CaO) সাথে বিক্রিয়া করে ইথেন (CH3CH3) তৈরি করে।

বিক্রিয়া:

এভাবে প্রোপানল থেকে ইথেন প্রস্তুত করা হয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) CaC2+2H2O→′X′+Ca(OH)2(ii) CH3CH2CH2Br+NaOH(aq)→′Y′+NaBr…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”