A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) ছমির মিয়া…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ১১তম অধ্যায় : আম আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) ছমির মিয়া একজন ভাগ চাষি। সে পরের জমিতে চাষাবাদ করে কোনোমতে চারজনের সংসার চালায়। সে সারা দিন চিন্তা করে কী করে সংসারের অভাব-অনটন ঘোচানো যায়। তাই স্ত্রী ও মেয়েকে খেতের কাজে নিয়োজিত করে যাতে সংসারের দুঃখ-কষ্ট ঘোচে। এখন আর তাদের অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে হয় না।

(ii) সাজিদ ও শেফা ভাইবোন। সারা দিন দুজনের মধ্যে এটা-সেটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। এজন্যে তাদের মা প্রায়ই বকাঝকা করে। কিন্তু তাতে তাদের কিছুই মনে হয় না। আবার তারা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না।

উত্তর:

'মিষ্টি যেন গুড়' বলা হয়েছে পটলিদের কাঁকুড়তলির আমকে।

উত্তর:

“এ গাঁয়ে তোমার আছে কী? শুধু ভিটে-মাটি কামড়ে পড়ে থাকা।”- সর্বজয়ার এমন মন্তব্যের কারণ আত্মসম্মানবোধের দিকে তাকিয়ে দশঘরায় গিয়ে হরিহরের সদগোপদের মন্ত্র দিতে রাজি না হওয়া।

'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায়। তাতে তাদের চারজনের সংসার চলে না। ছেলে-মেয়েকে তারা প্রয়োজন মতো খাদ্য ও কাপড়-চোপড় দিতে পারে না। হরিহর দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে। আত্মমর্যাদাসম্পন্ন হরিহর তখনই তার প্রস্তাবে রাজি হয় না। ঘটনাটি বাড়ি ফিরে সর্বজয়াকে জানালে সংসারের অভাবের কথা চিন্তা করে সর্বজয়া প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর:

উদ্দীপক (i)-এর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি সাদৃশ্যপূর্ণ।

'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় শৈশবের পাশাপাশি তাদের দারিদ্র্যপীড়িত সংসারের চিত্র তুলে ধরেছেন। গ্রামের নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধি হরিহর। সংসারে তার অভাব লেগেই থাকে। তাই তার স্ত্রী সর্বজয়াকে ধার-দেনা করে চলতে হয়। অভাবের তাড়নায় তারা অন্য গ্রামে গিয়ে বসবাসের কথাও ভাবতে থাকে।

উদ্দীপক (i)-এর ছমির মিয়া অন্যের জমি ভাগে চাষ করে সংসারের অভাব দূর করতে চায়। সংসারের অভাব-অনটন নিয়ে সে ভাবে। সে চিন্তা করে কীভাবে সংসারের দুঃখ-কষ্ট ঘোচাবে। কীভাবে তারা আর অর্ধাহারে-অনাহারে থাকবে না। এই ভাবনার দিকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যপীড়িত হরিহর ও সর্বজয়ার ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারাও ভাবে কীভাবে সংসারের অভাব দূর করবে। হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে। সেই আয়ে তাদের চারজনের সংসার চলে না। ধারের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় পাওনাদারদের দ্বারা অপদস্থ হতে হয় সর্বজয়াকে। তাদের সন্তান অপু ও দুর্গা ঠিকমতো খেতে পায় না, পরতে পায় না সংসারের অভাবের কারণে। অভাব থেকে বাঁচতে সঙ্গোপদের প্রস্তাবে রাজি হতে সর্বজয়া তার স্বামী হরিহরকে পরামর্শ দেয়। এভাবে এ গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি উদ্দীপক (i)-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর:

শৈশবের প্রকৃতিঘনিষ্ঠতা এবং পল্লিমায়ের শাশ্বত রূপ না থাকায় উদ্দীপক (i) ও (ii)-এর সম্মিলিত ভাবনাও, 'আম-আঁটির ভেঁপু' গল্পের সমগ্র ভাবকে সমর্থন করে না মন্তব্যটি যথার্থ।

'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান তুলে ধরেছেন। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু হলেও দারিদ্র্যের কোনো প্রভাব তাদের ওপর পড়ে না। অপু ও দুর্গার মা সর্বজয়া এ গল্পে গ্রামীণ মায়ের শাশ্বত রূপ হয়ে ধরা দিয়েছে। যার চরিত্রে আদর ও শাসনের এক অনন্য সমন্বয় ঘটেছে।

উদ্দীপক (i)-এ ছমির মিয়া ভাগ চাষি। সে পরের জমিতে চাষ করে কোনোমতে চারজনের সংসার চালায়। সংসারের অভাব দূর করতে সে সারা দিন চিন্তা করে। উদ্দীপকের ছমিরের মতো 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর ও তার স্ত্রী সর্বজয়াও চিন্তা করে তাদের সংসারের জন্য। দারিদ্র্যের কারণে তারা সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারে না। তাদের পরনের জামা-কাপড় ছিঁড়ে গেলেও তার ব্যবস্থা করতে পারে না। উদ্দীপক (ii)-এর দুই ভাই-বোনের মতো গল্পের অপু-দুর্গাও খুনশুটি করে। তাদের মাও বকাঝকা করে। এই সাদৃশ্যের বাইরেও তাদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সেগুলো হলো- প্রকৃতির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় সম্পর্কে তাদের বিস্ময় ও কৌতূহল। গ্রামীণ পরিবেশ অপু-দুর্গার প্রকৃতির স্নিগ্ধতায় হাসি-আনন্দে কাটানোর সঙ্গে উদ্দীপক (ii)-এর ভাই-বোনের অমিল রয়েছে।

'আম-আঁটির ভেঁপু' গল্পে ধর্মীয় সংস্কার ও জাতিভেদের বিষয় সামান্য পরিমাণে হলেও উপস্থিত। পাশপাশি এ গল্পে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক ফুটে উঠেছে। আর সর্বজয়া হয়ে উঠেছে পল্লিমায়ের শাশ্বত চরিত্র। এই দিকটি উদ্দীপক (i) ও (ii)-এ নেই। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) ছমির মিয়া…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)”