A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i)CnH2n (ii) CH3COONa+NaOH→ΔCaOX+Na2CO3n=3…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৬🏢 প্রতিষ্ঠান: ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i)CnH2n (ii) CH3COONa+NaOHΔCaOX+Na2CO3n=3

উত্তর:

ইথানলের 95.6% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (rectified spirit) বলে।

উত্তর:

মিথেন এর সাথে অক্সিজেনের সংঘটিত বিক্রিয়াটি-

CH4+2O216 gCO2+2H2O22.4 L

STP তে,
16 g মিথেন এর সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় =22.4 LCO2
5 g মিথেন এর সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় =22.4×516 L=7 LCO2

সুতরাং, 7 LCO2 গ্যাস উৎপন্ন হবে।

উত্তর:

প্রদত্ত (i) নং সংকেতটি হলো CnH2n, যা অ্যালকিনের সাধারণত আণবিক সংকেত নির্দেশ করে। এখন n=3 হলে যৌগটি হবে C3H6

বা, CH3CH=CH2 (প্রোপিন)

প্রোপিন এক ধরনের অসম্পৃক্ত যৌগ, কারণসহ তা প্রমাণ করা হলো-

বেয়ার পরীক্ষা : C3H6 যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

ব্রোমিন দ্রবণ পরীক্ষা : C3H6 যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এ বিক্রিয়ার মাধ্যমে C3H6 যৌগটির অসম্প্যক্ততা প্রমাণিত হয় ।

বিক্রিয়া:

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,

প্রদত্ত বিক্রিয়া অনুযায়ী X যৌগটি হলো মিথেন (CH4) । মিথেন থেকে নিম্নোক্ত উপায়ে ইথানল প্রস্তুত করা যায়-
ধাপ-১ : মিথেন প্রথমে সূর্যালোকের উপস্থিতিতে Cl2 এর সাথে বিক্রিয়া করে CH3Cl উৎপন্ন করে।

CH4+Cl2uVCH3Cl+HCl

ধাপ-২ : শুষ্ক ইথারের উপস্থিতিতে CH3Cl ধাতব Na এর সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি হয়-

ধাপ-৩ :CH3CH3 যৌগটি সূর্যালোকের উপস্থিতিতে Cl2 এর সাথে বিক্রিয়া করে CH3CH2Cl উৎপন্ন করে।

CH3CH3+Cl2CCl4CH3CH2Cl

ধাপ-৪ : উৎপন্ন CH3CH2Cl যৌগটি জলীয় কস্টিক সোডা ( NaOH ) এর সাথে বিক্রিয়া করে CH3CH2OH উৎপন্ন করে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i)CnH2n (ii) CH3COONa+NaOH→ΔCaOX+Na2CO3n=3…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”