A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) CuSO4⋅5H2O(ii) 25∘…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১১২📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

(i) CuSO4⋅5H2O

(ii) 25∘ তাপমাত্রায় 20 mL0.01MAl2 S3 দ্রবণের সাথে 15 mL0.1MBiCl3 দ্রবণ যোগ করা হলো [Ksp(Bi2 S3)=1.08×10−73]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে তুলনামূলক আকর্ষণ করার ক্ষমতাকে ঐ মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

7 N⟶1 s22 s22px12py12pz1

 

NCl5 অসম্ভব কারণ ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, N এর অযুগ্ম ইলেকট্রন আছে 3টি। অথচ NCl5 গঠনের জন্য নাইট্রোজেন পরমাণুর পাঁচটি অযুগ্ম অরবিটাল গঠন করতে হবে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে এর বহিঃস্থ স্তরে কোন খালি d-অরবিটাল নেই। d-অরবিটাল না থাকায় N এর 5টি অযুগ্ম ইলেকট্রন হওয়া সম্ভব হয়না। অর্থাৎ NCl5 যৌগ গঠন সম্ভব হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (i) নং এর যৌগটি হলো: CuSO4.5H2O এখানে ধাতব আয়ন, Cu2+। নিম্নে Cu2+ এর শনাক্তকরণ পরীক্ষা সংশ্লিষ্ট সমীকরণসহ বর্ণনা করা হলো:

 

পরীক্ষণ (i): একটি পরীক্ষানলে 1-2 mL মূল দ্রবণ নিয়ে তাতে দুই-তিন ফোঁটা NH4OH দ্রবণ যোগ করলে ক্ষারকীয় Cu(OH)2 এর হালকা নীল বর্ণ অধঃক্ষেপ সৃষ্টি করে যার মধ্যে অতিরিক্ত NH4OH দ্রবণ যোগ করলে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি করে। এতে দ্রবণে কপার আয়নের উপস্থিতি প্রমাণিত হয়।

পরীক্ষণ (ii): একটি পরীক্ষা নলে 1-2 mL মূল দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে লালচে বাদামি বর্ণের কপার ফেরোসায়ানাইড এর অধঃক্ষেপ পড়ে। এতে Cu2+ এর উপস্থিতি প্রমাণিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

20 mL 0.01 M Al2S3 দ্রবণের সাথে 15 mL 0.1 M BiCl3, দ্রবণ যোগ করলে সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ:

Al2 S3+2BiCl3⟶2AlCl3+Bi2 S3

দেওয়া আছে, Al2 S3 ঘনমাত্রা, S1=0.01M

আয়তন, V1=20 mL

BiCl3 এর ঘনমাত্রা, S2=0.1M

আয়তন, V2=15 mL

ধরি, মিশ্রণে Al2 S3 এর ঘনমাত্রা S3 এবং BiCl3 এর ঘनমাত্রা S4 ।

মিশ্রণের আয়তন, V=(20+15)mL=35 mL

মিশ্রণে Al2 S3 দ্রবণের ক্ষেত্রে,

S1V1=S3×VS3=S1V1V=0.01×2035=5.7142×10−3M

Al2S3 এর বিয়োজন নিম্নরূপ:

Al2 S3=2Al3++3 S2−2 S3 S

সুতরাং, মিশ্রণে [S2]=(3×5.7142×10−3)M=0.01714M

আবার, মিশ্রণে BiCl3 এর ক্ষেত্রে,

S2V2=S4×VS4=S2V2V=0.1×1535M=0.0429M

BiCl3 এর বিয়োজন নিম্নরূপ:

সুতরাং, মিশ্রণে [Bi3+]=0.0429M

এখন, Bi2 S3⇌2Bi3++3 S2−

আয়নিক গুণফল, Kip=[Bi3+]2[ S2−]3

=(0.0429)2(0.01714)3=9.267×10−9

দেওয়া আছে, Bi2 S3 এর Ksp=1.08×10−73

এবং আয়নিক গুণফল Kip=9.267×10−9

Kip≫Ksp; ; সুতরাং Bi2 S3 এর অধঃক্ষেপ পড়বে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) CuSO4⋅5H2O(ii) 25∘…’ ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”