A. Nayan
A. Nayan
14 Jun 2026 (5 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) দুটি নিরপেক্ষ…’ রাজশাহী বোর্ড ২০২৪ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📘 ১৩তম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৯🏫 বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো।
(ii) 1 থেকে 32 পর্যন্ত নম্বর দেওয়া কার্ডগুলো থেকে একটি কার্ড দৈবভাবে নির্বাচন করা হলো।

উত্তর:

মনে করি, কোনো দৈব পরীক্ষায় মোট নমুনা বিন্দুর সংখ্যা = n.

এই পরীক্ষায়, কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বনিম্নমান = 0

ঘটনাটি ঘটার সম্ভাবনা  =0n=0.

আবার, ঐ ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বোচ্চমান = n

টনাটি ঘটার সম্ভাবনা  =nn=1.

এ কারণে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। (দেখানো হলো)

উত্তর:

দুটি ছক্কা একসাথে একবার নিক্ষেপ করে সম্ভাব্য ঘটনার Probability tree নিচে দেওয়া হলো:

অতএব, নমুনাক্ষেত্রটি হলো :

S = {(1,1),(1,2),(1 ; 3),(1,4),(1,5),(1,6),(2,1),(2,2),(2,3), (2,4),(2,5),(2,6),(3,1),(3,2),(3,3),(3,4),(3,5),(3,6),(4,1),(4,2),(4,3),(4,4),(4,5),(4,6),(5,1),(5,2),(5,3),(5,4),(5,5),(5,6),(6,1),(6,2),(6,3),(6,4),(6,5),(6,6)}

মোট নমুনা বিন্দুর সংখ্যা =36 টি।

উভয় ছক্কায় একই ফলাফল আসার এমন অনুকূল ফলাফল = 6টি।

যথা : (1,1),(2,2),(3,3),(4,4),(5,5),(6,6)

উভয় ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা =636=16

উত্তর:

1 থেকে 32 পর্যন্ত নম্বর দেয়া কার্ডগুলোর নম্বরসমূহ হলো নিম্নরূপ :

1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19, 20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32

মোট কার্ড সংখ্যা = 32 টি।

কার্ডের নম্বরটি 2 অথবা 3 ঘারা বিভাজ্য এমন অনুকূল ফলাফল সংখ্যা = 21 টি।

যথা : 2,3,4,6,8,9,10,12,14,15,16,18,20,21,22,24,26,27,28,30,32

কার্ডের নম্বরটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা =2132

নির্ণেয় সম্ভাবনা =2132.

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) দুটি নিরপেক্ষ…’ রাজশাহী বোর্ড ২০২৪ – সম্ভাবনা, উচ্চতর গণিত (এসএসসি)”